মুনাফা ও ক্যাশ ফ্লোতে উজ্জ্বল একমি ল্যাবরেটরিজ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা ও রসায়ন খাতের শীর্ষ কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড সাম্প্রতিক সময়ে মুনাফা ও পরিচালন নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) বৃদ্ধির মাধ্যমে শক্ত অবস্থান জানান দিয়েছে। উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং পণ্য বৈচিত্র্যকরণের সুফল প্রতিষ্ঠানটির আর্থিক সূচকে প্রতিফলিত হচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, অক্টোবর-ডিসেম্বর ২০২৫ প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৮৬ পয়সা। অর্থাৎ এক প্রান্তিকেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে কোম্পানিটি।
চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর ২০২৫) কোম্পানির মোট ইপিএস দাঁড়িয়েছে ৬ টাকা ১১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫ টাকা ৪৭ পয়সা। শুধু মুনাফাই নয়, নগদ প্রবাহেও (এনওসিএফপিএস) বড় অগ্রগতি দেখা গেছে। প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ হয়েছে ১২ টাকা ১৬ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৬ টাকা ৮৫ পয়সা (রিস্টেটেড)। নগদ প্রবাহের এই শক্ত অবস্থান কোম্পানির কার্যক্রমের স্থিতিশীলতা ও ব্যবসায়িক দক্ষতার প্রমাণ হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা।
অর্থবছরের প্রথম প্রান্তিকেও কোম্পানির ধারাবাহিক উন্নতি ছিল লক্ষণীয়। জুলাই-সেপ্টেম্বর ২০২৫ সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৩ টাকা ০১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৬১ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) বেড়ে দাঁডিয়েছিল ৭ টাকা ০৭ পয়সায়। যা আগের বছর একই সময়ে ছিল ৬ টাকা ৪৪ পয়সা। অর্থাৎ বছরজুড়ে ব্যবসায়িক কার্যক্রমে গতি বাড়াতে সক্ষম হয়েছে একমি ল্যাবরেটরিজ।
সম্পদের ভিত্তিতেও কোম্পানির অবস্থান মজবুত। ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২৮ টাকা ৯৭ পয়সা, যা ৩০ জুন ২০২৫ শেষে ছিল ১২৬ টাকা ৩৭ পয়সা। সম্পদের এই ক্রমোন্নতি বিনিয়োগকারীদের আস্থাকে আরও শক্তিশালী করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডিভিডেন্ড প্রদানের ক্ষেত্রেও কোম্পানিটির রয়েছে ইতিবাচক ইতিহাস। ২০২১ সালে ২৫ শতাংশ, ২০২২ সালে ৩০ শতাংশ, ২০২৩ সালে ৩৩ শতাংশ এবং ২০২৪ সালে ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে একমি ল্যাবরেটরিজ। সর্বশেষ ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য পরিচালনা পর্ষদ ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে। যদিও রাজনৈতিক অস্থিরতার প্রভাবে ২০২৫ সালে ইপিএস সামান্য কমে ১১ টাকা ৪৮ পয়সা হয়েছে (২০২৪ সালে ছিল ১১ টাকা ৬১ পয়সা), তবুও ডিভিডেন্ডের ধারাবাহিকতা বিনিয়োগকারীদের জন্য ছিল বড় ধরনের স্বস্তির বার্তা।
চলতি অর্থবছরের প্রথমার্ধে শক্তিশালী আয় ও উল্লেখযোগ্য নগদ প্রবাহের ধারাবাহিকতা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে—একমি ল্যাবরেটরিজ আবারও উচ্চ প্রবৃদ্ধির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। ফার্মাসিউটিক্যাল খাতের স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি চাহিদা, সঙ্গে কোম্পানির সুদৃঢ় মৌলভিত্তি ও দক্ষ পরিচালন কাঠামো ভবিষ্যতে শেয়ারহোল্ডারদের জন্য আরও ইতিবাচক ফল বয়ে আনতে সক্ষম হবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
মামুন/
পাঠকের মতামত:
- বিদ্যুৎ-জ্বালানির মূল্য সমন্বয়ে বিশেষ কমিটি
- সংকটকালেও বিমানের হজে বিলাসিতা!
- সরকারি ব্যয়ে বড় কাটছাঁট: আমলাদের একগুচ্ছ সুবিধা বাতিল
- মিউচ্যুয়াল ফান্ডে স্বচ্ছতা ফেরাতে বিএসইসির নতুন উদ্যোগ
- মার্জিন রুলসের সময় বাড়াতে বিস্তারিত তথ্য তলব
- ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী
- ব্যাংক সুদের হার নির্ধারণে বড় পরিবর্তন
- যে কারণে একদিনে সৌদি আরবে সাতজনের মৃত্যুদণ্ড
- ইসলামি ফিকহের দৃষ্টিতে বাথরুমে অজু করার বিধান
- ট্রাম্পের সমালোচনার জবাবে যা বললেন পোপ
- পথচারীদের জন্য কঠিন নিয়ম আনল ডিএমপি
- ব্যাংক খাত আবারও ঝুঁকিতে; টিআইবির কড়া সতর্কবার্তা
- ব্যবসায়ীদের জন্য সুখবর, বাজেট নিয়ে যা বললেন মন্ত্রী
- বিসিএস সিলেবাস ‘ডিজিজ’; বিস্ফোরক মন্তব্য উপদেষ্টার
- ছেলের সঙ্গে বাবার ধস্তাধস্তি অতঃপর ...
- নতুন সংঘাতের ইঙ্গিত! বড় আশঙ্কার কথা বললেন তুরস্কের মন্ত্রী
- ডিআইজির নাম ভাঙিয়ে তদবির, যা বলছে পুলিশ
- নির্বাচনের আগেই মহড়া; দলের কড়াকড়িতে পদচ্যুতি
- ভূমি অধিগ্রহণসহ ৯ সরকারি খরচে বড় কাটছাঁট
- হাইকোর্টের বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ
- মন্ত্রীর ধাক্কা খেয়ে যা বললেন মেহেরপুরের সাবেক এমপি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- সংসদে বড় ভুল তথ্য; বিস্ফোরক চিঠি দিলেন সাবেক কমিশনাররা
- ১৪ এপ্রিল মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা
- বোর্ড পরীক্ষায় বড় পরিবর্তনের পরিকল্পনা
- পতনেও বিক্রেতা উধাও ৮ প্রতিষ্ঠানের
- ১৩ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- বৈশ্বিক অস্থিরতায় বিনিয়োগকারীদের সতর্কতা
- ১৩ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল ভারত
- আদালতের সাকসেশন সনদ অনুযায়ী শেয়ার বণ্টন, সুবিধাভোগীদের নাম প্রকাশ
- অবসরপ্রাপ্ত ট্রাফিক কনস্টেবলের ভয়াবহ কাণ্ডে ৩ জন আহত
- জ্বালানি সরবরাহে বড় সুখবর
- ২০ খেলাপির কাছে কোটি টাকা; চাপের মুখে ছয় সরকারি ব্যাংক
- সারাদেশের জন্য বড় দুঃসংবাদ
- বেক্সিমকো-এস আলমসহ বড় ঋণ কেলেঙ্কারি, আলোচনায় জনতা ব্যাংক
- হরমুজ প্রণালি ঘিরে ট্রাম্পের কঠোর বার্তা
- টানেল-বাংকারসহ প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত
- চিকেনস নেক নিয়ে মোদির মন্তব্যে নতুন বিতর্ক
- হরমুজ অবরোধে ট্রাম্প একা; যুক্তরাজ্যের বড় সিদ্ধান্ত
- সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলছে লেনদেন
- একই আসনে দুই বোন, বিএনপিতে চমকপ্রদ লড়াই
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার’ মন্তব্য নিয়ে নিজের অবস্থান জানালেন হাসনাত
- রাইট শেয়ারের অর্থ ব্যবহারের সময় বাড়লো বার্জার পেইন্টসের
- ২১ ঘণ্টার বৈঠক ব্যর্থ; এরপরই ট্রাম্পের চাঞ্চল্যকর মন্তব্য
- ডলার-তেলের চাপে সোনা; বিনিয়োগকারীরা বিপদে
- এবার নতুন এক ভূমিকায় আবির্ভূত হচ্ছেন সাকিব
- জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে পারেন রুমিন ফারহানা
- ‘মুক্তিযোদ্ধাদের তালিকা’ থেকে জামায়াত বাদ চাইলেন শফিকুর রহমান
- শেয়ারবাজারের ২৫ কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহার বিদেশিদের
- চুল কাটার নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করে নোটিশ জারি
- লিন্ডে বাংলাদেশ- এর ডিভিডেন্ড ঘোষণা
- একীভূত পাঁচ ব্যাংক ফিরছে আগের মালিকদের হাতে
- সংসদে শেয়ারবাজারে বড় পরিবর্তনের ঘোষণা অর্থমন্ত্রীর
- শাহাজালাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- হরমুজে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে বড় ঘোষণা
- ১৪ এপ্রিল থেকেই শুরু—টানা ৫ দিনের ছুটির সুযোগ!
- সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য বড় সুখবর
- আগামী সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ারবাজারে চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- খাদের কিনারা থেকে প্রত্যাবর্তনের পথে পিপলস লিজিং











