ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন এনসিপি প্রার্থী

২০২৬ ফেব্রুয়ারি ১২ ১৯:০৩:৩৮
নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন এনসিপি প্রার্থী

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ-১১ আসনে ভোটপ্রক্রিয়ায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী ডা. জাহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে তিনি বলেন, “সবাই উপজেলা প্রশাসনের কাছে যান। নির্বাচন বয়কট করুন। উপজেলা নির্বাচন কমিশনকে বাধ্য করুন যাতে তারা নির্বাচন স্থগিত করতে বাধ্য হয়।” লাইভের ক্যাপশনে তিনি লিখেছেন, “সব ভোট বাতিল করতে হবে, নির্বাচন স্থগিত করতে হবে।”

ডা. জাহিদুল ইসলাম অভিযোগ করেন, “বিভিন্ন কেন্দ্রে আমাদের ভোটারদের প্রবেশ বাধা দেওয়া হচ্ছে এবং ভোটের সিল কিভাবে মারছে, সেটা আপনারা নিজেই বুঝতে পারছেন। যদি একটি পক্ষকে জিতিয়ে আনা হয় এবং প্রশাসন তাদের পক্ষ থেকে ভোট দেয়, তাহলে সেই ভোট আমরা কোনোভাবেই মেনে নেবো না।”

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে