ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

মাস্ক পড়ে ভোট দিয়ে ভাইরাল চমক

২০২৬ ফেব্রুয়ারি ১২ ১৮:৫৩:০০
মাস্ক পড়ে ভোট দিয়ে ভাইরাল চমক

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গণতন্ত্রের এই উৎসবে সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়ে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভক্তদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অনেকেই। তবে এই তালিকায় সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ভোট দেওয়ার পর ফেসবুকে একটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। ছবিতে দেখা যায়, তিনি মুখে মাস্ক পরে ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ভোটটা দিয়েই দিলাম। মাত্র ৫ মিনিটে। ভোটকেন্দ্রে সবাই পরিবার-পরিজন নিয়ে ভোট দিচ্ছে, দেখেই ভালো লাগছে।’ চমকের এই দ্রুত ভোট দেওয়ার অভিজ্ঞতা অনেকের প্রশংসা কুড়ালেও নেটিজেনদের মূল মনোযোগ ছিল তার মাস্কের দিকে।

ছবির কমেন্ট বক্সে ভক্তদের নজর কাড়ে চমকের মাস্কের ওপর থাকা লেখাটি। এক অনুরাগী মন্তব্য করেন, ‘মনে হয় কচু মার্কায়... মাস্কে লেখা!’ মুহূর্তের মধ্যেই সেই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয় হাস্যরস। অন্য একজন সরাসরি ঘোষণা দেন, ‘কচু মার্কা।’ মূলত মাস্কের ডিজাইনের কোনো একটি অংশকে ‘কচু মার্কা’র লোগো ভেবেই নেটিজেনরা এই মজাদার আলোচনার সূত্রপাত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কচু মার্কা’ নিয়ে তোলপাড় চললেও চমক অবশ্য সেসব মন্তব্যের কোনো প্রতিউত্তর দেননি। তবে একটি সাধারণ মাস্ক পরা ছবি যে নির্বাচনের দিনে এমন মজার বিতর্কের জন্ম দেবে, তা সম্ভবত তিনি নিজেও আঁচ করতে পারেননি। ভোটের সিরিয়াস আমেজের মাঝে চমকের এই ছবি ভক্তদের জন্য খানিকটা বাড়তি বিনোদনের খোরাক জুগিয়েছে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে