ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

নতুন বাংলাদেশের ‘জন্মদিন’ নিয়ে বিস্ফোরক মন্তব্য শাওনের

২০২৬ ফেব্রুয়ারি ১২ ১৮:৩৯:৩৬
নতুন বাংলাদেশের ‘জন্মদিন’ নিয়ে বিস্ফোরক মন্তব্য শাওনের

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চলমান আলোচনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন—একটি দেশের কতগুলো জন্মদিন হতে পারে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে শাওন লেখেন,“আমি খুবই বিভ্রান্ত! প্রথমে ভেবেছিলাম ৫ আগস্ট... ভুল বললাম—৩৬ জুলাই ২০২৪ নতুন বাংলাদেশের জন্মদিন। এরপর ১৭ অক্টোবর ২০২৫ জানলাম—জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের নবযাত্রা শুরু হলো।”

তিনি উল্লেখ করেন, ড. ইউনূস সাম্প্রতিক বক্তব্যে আবারও ‘নতুন বাংলাদেশের জন্মদিন’ প্রসঙ্গ তুলেছেন। এ নিয়ে শাওনের প্রশ্ন, “মানে কী? এক দেশের কয়টা জন্মদিন?”

পোস্টে তিনি আরও লেখেন, “আমার কাছে বাংলাদেশের জন্মদিন একটাই—২৬ মার্চ ১৯৭১।” স্ট্যাটাসের সঙ্গে ড. ইউনূসের ভোট প্রদানের একটি ভিডিও শেয়ার করেন শাওন। সেখানে প্রধান উপদেষ্টার ‘আজকে জাতির মুক্তির দিন’ মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি কটাক্ষ করেন।

উল্লেখ্য, শাওনের এ পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে