ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

জামায়াত কর্মীকে কুপিয়ে জখম 

২০২৬ ফেব্রুয়ারি ১২ ১৮:৩৬:০৩
জামায়াত কর্মীকে কুপিয়ে জখম 

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-৪ (বাগমারা) আসনের শ্রীপুর ইউনিয়নের মেন্দিপাড়া ভোটকেন্দ্রের পাশে হামলার ঘটনায় এক জামায়াত কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আহত এনামুল হক (৪২) ইসমাইলপুর গ্রামের বাসিন্দা। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর কেন্দ্রের পাশে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে সমর্থকদের সরিয়ে দেয়। তবে পরে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে এনামুলের মাথায় গুরুতর জখম হয়। জামায়াতের আরও দুই কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, “জামায়াতের এক কর্মী আহত হওয়ার খবর পেয়েছি। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে।”

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে