ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ঘরে বসেই যেভাবে দেখবেন ভোটের ফলাফল

২০২৬ ফেব্রুয়ারি ১২ ১৮:৩২:০৭
ঘরে বসেই যেভাবে দেখবেন ভোটের ফলাফল

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। ফলাফলের অপেক্ষায় সারা দেশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। তবে নির্ধারিত সময়ের আগে যারা কেন্দ্রের ভেতরে প্রবেশ করেছেন, তারা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

ভোটের ফল দ্রুত ও সহজভাবে জানাতে নির্বাচন কমিশন চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে রিয়েল-টাইম ফলাফলসহ বিভিন্ন নির্বাচনী তথ্য জানা যাবে।

যেভাবে ব্যবহার করবেন অ্যাপটি

১. ডাউনলোড ও ইনস্টল

অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মে পাওয়া যাবে। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে ‘Smart Election Management BD’ লিখে সার্চ করে ডাউনলোড করা যাবে। ইনস্টল শেষে অ্যাপটি খুললেই ব্যবহার শুরু করা যাবে।

২. লগইন (ঐচ্ছিক)

সাধারণভাবে ফলাফল দেখতে লগইনের প্রয়োজন নেই। তবে ব্যক্তিগত ভোটার তথ্য বা ইভিএম-সংক্রান্ত বিস্তারিত দেখতে চাইলে জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে লগইন করতে হতে পারে।

৩. নির্বাচন ও এলাকা নির্বাচন

হোম স্ক্রিন থেকে ‘Election Results’ অপশনে প্রবেশ করতে হবে। এরপর নির্বাচনের ধরন (জাতীয় সংসদ, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন) এবং নির্দিষ্ট জেলা, আসন বা ওয়ার্ড নির্বাচন করতে হবে।

৪. লাইভ ফলাফল দেখা

প্রতিটি কেন্দ্রের ভোট গণনা শেষ হওয়ার পর ফলাফল সরাসরি অ্যাপে আপডেট হবে। সেখানে প্রার্থী বা দলভিত্তিক প্রাপ্ত ভোটের সংখ্যা, ব্যবধান ও শতাংশ দেখা যাবে।

৫. গ্রাফ ও চার্ট

ফলাফল গ্রাফ ও চার্টের মাধ্যমে উপস্থাপন করা হবে, যাতে সহজেই প্রার্থী বা দলের অবস্থান বোঝা যায়।এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই ভোটের ফলাফলের প্রতিটি আপডেট তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হবে।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে