ঋণনির্ভর ব্যবসা ও অনিয়মের চাপে গোল্ডেন হার্ভেস্ট এগ্রো
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবসা কার্যক্রম ক্রমেই ঋণনির্ভর হয়ে উঠছে, যা কোম্পানির আর্থিক স্থিতিশীলতার জন্য বাড়তি ঝুঁকি তৈরি করছে। ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতার ফলে প্রতিষ্ঠানটির ব্যয়ের বড় অংশ এখন সুদ পরিশোধে ব্যয় হচ্ছে, যার চাপ সামাল দিতে গিয়ে কোম্পানিকে গুনতে হচ্ছে ধারাবাহিক লোকসান।
২০২৪–২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এসব তথ্য তুলে ধরেছেন কোম্পানিটির নিরীক্ষক। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত নিরীক্ষকের মতামতে গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর আর্থিক ঝুঁকির দিকগুলো স্পষ্টভাবে উঠে এসেছে।
নিরীক্ষকের ভাষ্যমতে, কোম্পানিটির চলতি মূলধন ব্যবস্থাপনা মূলত স্বল্পমেয়াদি ঋণের ওপর নির্ভরশীল। ফলে ভবিষ্যতে ব্যাংক ঋণের সুদহার বাড়লে তা কোম্পানির জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে। এমনিতেই প্রতিষ্ঠানটির মোট ব্যয়ের উল্লেখযোগ্য অংশ সুদজনিত ব্যয় হওয়ায় ঝুঁকির মাত্রা আরও বেড়েছে।
২০২৪–২৫ অর্থবছর শেষে গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর মোট ঋণের পরিমাণ (স্বল্প ও দীর্ঘমেয়াদি মিলিয়ে) দাঁড়িয়েছে ১৯৩ কোটি ৯৪ লাখ টাকা। এই অঙ্কটি কোম্পানির মোট ইক্যুইটি বা নিট সম্পদের প্রায় ৭৩ শতাংশের সমান। একই অর্থবছরে ওই ঋণের বিপরীতে সুদ বাবদ পরিশোধ করতে হয়েছে ১৬ কোটি ৬৮ লাখ টাকা, যা মোট ব্যয়ের প্রায় ৪৮ শতাংশ। নিরীক্ষকের মতে, এই মাত্রার সুদ ব্যয় কোম্পানির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এ বিষয়ে কর্তৃপক্ষের আরও সচেতন হওয়া প্রয়োজন।
নিরীক্ষা প্রতিবেদনে শ্রমিকদের পাওনা সংক্রান্ত অনিয়মের বিষয়টিও উঠে এসেছে। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২৩২ ধারা অনুযায়ী অর্থবছর শেষ হওয়ার নয় মাসের মধ্যে শ্রমিকদের মুনাফা অংশগ্রহণ তহবিলের (ডব্লিউপিপিএফ) অর্থ বিতরণ বাধ্যতামূলক। তবে গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ২০১৮–১৯ অর্থবছর থেকে এ তহবিলের অর্থ কর্মীদের মধ্যে বিতরণ না করে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে বলে উল্লেখ করেছেন নিরীক্ষক।
নিরীক্ষকের হিসাব অনুযায়ী, ডব্লিউপিপিএফ খাতে শ্রমিকদের মোট প্রাপ্য অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ২৮ লাখ টাকা, যা এখনো পরিশোধ করা হয়নি। দীর্ঘদিন ধরে এই অর্থ আটকে থাকায় কোম্পানিটির শ্রম আইন পরিপালন নিয়েও প্রশ্ন উঠেছে।
এছাড়া কোম্পানিটির কাছে ৪৭ লাখ টাকার অবণ্টিত ডিভিডেন্ড রয়েছে বলেও জানিয়েছেন নিরীক্ষক। এর মধ্যে ২০১৭–১৮ থেকে ২০২১–২২ অর্থবছরের ৪২ লাখ টাকা তিন বছরের বেশি সময় ধরে অবণ্টিত অবস্থায় রয়েছে। অথচ বিএসইসির নির্দেশনা অনুযায়ী, এই সময়সীমা অতিক্রান্ত ডিভিডেন্ড ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) স্থানান্তরের বাধ্যবাধকতা থাকলেও কোম্পানি কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি।
উল্লেখ্য, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ২১৫ কোটি ৮৪ লাখ টাকা, যার মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের মালিকানা রয়েছে ৬৯.৫৮ শতাংশ।
এসউদ্দিন/
পাঠকের মতামত:
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক




.jpg&w=50&h=35)



.jpg&w=50&h=35)
