×
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ অক্টোবর ১০ ০৭:২৪:০৬
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৪-০৮ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকার শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৭৫ লাখ ৮০ হাজার টাকা । যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.১৭ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল (পিটিএল)। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৫ কোটি ৫৭ লাখ ১০ হাজার টাকার (২৫৫.৭১ মিলিয়ন টাকা) শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৬০ শতাংশ।

লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ইভেন্স টেক্সটাইল (ইটিএল)। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ১৯ কোটি ৬২ লাখ ৯০ হাজার টাকার (১৯৬.২৯ মিলিয়ন টাকা) শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৫৩ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের ১৩ কোটি ৯৪ লাখ ৪০ হাজার টাকা (২.৫১ শতাংশ), আইপিডিসি'র ১১ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকা (২.০৮ শতাংশ), মালেক স্পিনিংয়ের ১০ কোটি ৯৭ লাখ ৬০ হাজার টাকা (১.৯৭ শতাংশ), ওরিয়ন ইনফিউশনের ১০ কোটি ৪৩ লাখ ৪০ হাজার টাকা (১.৮৮ শতাংশ), অ্যাপেক্স ফুডসের ১০ কোটি ৩৬ লাখ ২০ হাজার টাকা (১.৮৬ শতাংশ), সোনালী আঁশের ১০ কোটি ৩৫ লাখ ১০ হাজার টাকা (১.৮৬ শতাংশ) এবং এনভয় টেক্সটাইলের ১০ কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকা (১.৮৩ শতাংশ)।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে