×
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ অক্টোবর ১০ ০৭:৩১:৩৯
সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৪-০৮ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ২২.৭৩ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে ফান্ডটির দর ছিল ১৭ টাকা ৬০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৩ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৪ টাকা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলভা ফার্মাসিউটিক্যালস। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১২ টাকা ৫০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ১০ টাকা ৪০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ২ টাকা ১০ পয়সা বা ১৬.৮০ শতাংশ।

পতনের তালিকার তৃতীয় স্থানে রয়েছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১০ টাকা ৮০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৯ টাকায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ১ টাকা ৮০ পয়সা বা ১৬.৬৭ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর কমেছে সাইফ পাওয়ারটেকের ১৫.৭৯ শতাংশ (৭ টাকা ৬০ পয়সা থেকে ৬ টাকা ৪০ পয়সা), এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৫.৬৩ শতাংশ (৬ টাকা ৪০ পয়সা থেকে ৫ টাকা ৪০ পয়সা), ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের ১৫.১৪ শতাংশ (২১ টাকা ৮০ পয়সা থেকে ১৮ টাকা ৫০ পয়সা), জিএসপি ফাইন্যান্সের ১৪.২৯ শতাংশ (৩ টাকা ৫০ পয়সা থেকে ৩ টাকা), প্রাইম ফাইন্যান্সের ১৪.২৯ শতাংশ (২ টাকা ৮০ পয়সা থেকে ২ টাকা ৪০ পয়সা), দ্য পেনিনসুলা চট্টগ্রামের ১৩.৮৫ শতাংশ (১৯ টাকা ৫০ পয়সা থেকে ১৬ টাকা ৮০ পয়সা) এবং টেকনো ড্রাগসের ১৩.৮৩ শতাংশ (৪১ টাকা ২০ পয়সা থেকে ৩৫ টাকা ৫০ পয়সা)।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে