ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ছাত্র-জনতার অবরোধে অচল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

২০২৫ ডিসেম্বর ১৯ ১৫:০৪:১৭
ছাত্র-জনতার অবরোধে অচল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদি–এর হত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ ছাত্র-জনতা। এতে মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে আন্দোলনকারীরা ফেনীর মহিপাল ফ্লাইওভারের দক্ষিণ অংশে অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করেন। ফলে ঢাকা ও চট্টগ্রামমুখী যানবাহন আটকে পড়ে।

সরেজমিনে দেখা গেছে, জুমার নামাজ শেষে শহরের জহিরিয়া মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি শহীদ শহিদুল্লা সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৌঁছে অবরোধে রূপ নেয়।

অবরোধ চলাকালে আন্দোলনকারীরা হত্যার বিচার দাবিতে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের কর্মসূচির কারণে আশপাশের এলাকায় চরম ভোগান্তি দেখা দেয়।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে