ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

কাদেরসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

২০২৫ ডিসেম্বর ১৮ ১১:৪০:১১
কাদেরসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দেশজুড়ে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই অভিযোগপত্র জমা দেওয়া হয়। প্রসিকিউশনপক্ষের পক্ষে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগে ওবায়দুল কাদের ছাড়াও আসামি করা হয়েছে আওয়ামী লীগের আরও চার নেতাকে— বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ এবং মাইনুল হোসেন নিখিল। পাশাপাশি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকেও অভিযুক্ত করা হয়েছে।

প্রসিকিউশন সূত্র জানায়, ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নিলে আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হবে। এরপর সূচনা বক্তব্য উপস্থাপন এবং পর্যায়ক্রমে সাক্ষ্যগ্রহণের মাধ্যমে মামলার বিচারকাজ এগিয়ে নেওয়া হবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে