ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

প্রশাসনে রদবদল: চার অধিদপ্তর পেল নতুন ডিজি

২০২৫ ডিসেম্বর ১৬ ১৭:৪৪:১৮
প্রশাসনে রদবদল: চার অধিদপ্তর পেল নতুন ডিজি

নিজস্ব প্রতিবেদক: চারটি গুরুত্বপূর্ণ সরকারি অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি একজন অতিরিক্ত সচিবকে গ্রেড-১ পদে উন্নীত করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) রাতে এসব নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহমুদ হাসান। বর্তমানে তিনি ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং এর আগে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে বদলির আদেশাধীন ছিলেন। গ্রেড-১ এই কর্মকর্তাকে নতুন দায়িত্ব দিয়ে তার চাকরি ভূমি মন্ত্রণালয়-এ ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন এ কে এম অলি উল্যা। তিনি এর আগে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর মহাপরিচালক ছিলেন। একই সঙ্গে পল্লী উন্নয়ন একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন এ বি এম মাহবুব আলম, যিনি জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমিতে (এমডিএস) কর্মরত ছিলেন।

নিয়োগ আদেশ অনুযায়ী, এ কে এম অলি উল্যার চাকরি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এ এবং মাহবুব আলমের চাকরি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ-এ ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়া ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল ফয়েজ মো. আলাউদ্দিন। তিনি বর্তমানে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। এ নিয়োগের মাধ্যমে তার চাকরি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়-এ সংযুক্ত করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব এটিএম সিদ্দিকুর রহমান-কে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে