ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

মোবাইল কিনতে আজ বের হলে বিপদ!

২০২৫ নভেম্বর ৩০ ১০:২৫:০৩
মোবাইল কিনতে আজ বের হলে বিপদ!

নিজস্ব প্রতিবেদক : ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারের দাবিতে এমবিসিবির কর্মসূচি

আজ রোববার সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। শনিবার (২৯ নভেম্বর) রাতে সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা জানানো হয়।

এই কর্মসূচির মূল দাবি—এনইআইআর ব্যবস্থাপনার সংস্কার, ন্যায্য করনীতি, একচেটিয়া সিন্ডিকেট বন্ধ এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার–পান্থপথ এলাকায় শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরেও স্থানীয় ব্যবসায়ীরা একই দাবিতে রাস্তায় নামবেন।

এমবিসিবির সিনিয়র সহসভাপতি শামীম মোল্লা বলেন,“দেশে ১১ জন ব্যবসায়ী মিলে মোবাইল ব্যবসায় সিন্ডিকেট গড়ে তুলেছে। আমরা আজ সারাদেশে সব দোকান বন্ধ রাখব। সরকার দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি আসবে।”

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

এমবিসিবির সাধারণ সম্পাদক আবু সাঈদ পিয়াস গত ২০ নভেম্বর এক সংবাদ সম্মেলনে বলেন,“ব্যবসায়ীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এনইআইআর হঠাৎ বাস্তবায়নের ঘোষণা বাজারে অস্থিরতা তৈরি করেছে। এতে প্রায় ২৫ হাজার ব্যবসাপ্রতিষ্ঠান ও ২০ লাখ মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে।”

তিনি আরও বলেন, “১৬ ডিসেম্বরের মধ্যে অবিক্রীত ফোন বিক্রি করা সম্ভব নয়। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন। আমদানিতে নতুন শর্ত—বিশেষ করে প্রস্তুতকারকের সঙ্গে বাধ্যতামূলক চুক্তি—উদ্যোক্তাদের জন্য ব্যবসা পরিচালনা কঠিন ও ব্যয়বহুল করে তুলবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে