ক্লিনার থেকে যেভাবে হয়েছেন ভারতের শীর্ষ নায়িকা ও কেন্দ্রীয় মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : ভারতের রাজনৈতিক অঙ্গনে একজন শক্তিশালী নারী নেত্রী হিসেবে পরিচিত স্মৃতি ইরানি—যিনি শুধু একজন মন্ত্রীই নন, বরং একজন সংগ্রামী নারীর প্রতিচ্ছবি। দিল্লির এক সাধারণ পরিবার থেকে উঠে এসে বলিউড ও ভারতীয় রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তার জীবন কাহিনী যেন সিনেমাকেও হার মানায়—একজন সাধারণ মেয়ের অতিমানবীয় অধ্যবসায়ের বাস্তব উদাহরণ।
১৯৭৬ সালে ভারতের রাজধানী দিল্লিতে জন্মগ্রহণ করেন স্মৃতি ইরানি। তার পরিবার ছিল মধ্যবিত্তের নিচের সারিতে। বাবা ছিলেন একজন সাধারণ বই বিক্রেতা, যিনি দিল্লির আর্মি ক্লাবের বাইরে বসতেন। মা বাড়ি বাড়ি গিয়ে মশলা বিক্রি করতেন—এমনকি ফুড ডেলিভারি করার মতো কাজও করতেন সংসার টানার জন্য।
অর্থনৈতিক টানাপোড়েনের কারণে স্মৃতি ইরানিকে কলেজের পড়া মাঝপথেই ছেড়ে দিতে হয়। জীবিকা নির্বাহে সহায়তা করতে তিনি দিল্লির এক রেস্তোরাঁয় বাসন মাজার কাজ শুরু করেন। তখন হয়তো কেউ ভাবতেও পারেনি, এই তরুণী একদিন ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হবেন।
স্মৃতির জীবনে ব্যর্থতার তালিকা দীর্ঘ। একসময় তিনি মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেন এবং টপ টেন-এ জায়গা করে নেন। তবে সে প্রতিযোগিতায় অংশ নেওয়ার খরচ জোগাড় করতে তাকে ধার করতে হয়েছিল টাকা। তবুও এটি ছিল তার আত্মবিশ্বাস ও সাহসিকতার এক বড় দৃষ্টান্ত।
এরপর তিনি এয়ার হোস্টেস হওয়ার চেষ্টা করেন, কিন্তু সেখানেও ব্যর্থ হন। কারণ—তাকে বলা হয়েছিল, তার মধ্যে "ব্যক্তিত্বের অভাব" রয়েছে। এই কথা আজ শত কোটি মানুষের চোখে বেমানান, কারণ তার ব্যক্তিত্ব এখন বহু নারীর জন্য অনুপ্রেরণার উৎস।
২০০০ সালে তার ভাগ্য বদলে যায়। টেলিভিশন নির্মাতা একতা কাপুর তাকে "কিউঙ্কি সাস ভি কভি বহু থি" নামক মেগা ধারাবাহিকে ‘তুলসী বিরানি’ চরিত্রে অভিনয়ের সুযোগ দেন। এই চরিত্রের মাধ্যমে স্মৃতি ইরানি রাতারাতি পরিচিতি লাভ করেন এবং ভারতের ঘরে ঘরে ‘তুলসী’ নামেই পরিচিত হয়ে ওঠেন।
এই সিরিয়াল তাকে শুধু জনপ্রিয়তাই দেয়নি, বরং তিনি হয়ে ওঠেন ভারতের টেলিভিশনের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন।
তারকা খ্যাতির চূড়ায় পৌঁছানোর পর স্মৃতি ইরানি রাজনীতির ময়দানে নাম লেখান। তিনি ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দেন এবং কয়েকটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার পর তিনি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। তিনি মানবসম্পদ উন্নয়ন, মহিলা ও শিশু উন্নয়ন সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।
স্মৃতি ইরানির রাজনৈতিক সফর বেশ চ্যালেঞ্জিং হলেও, তিনি তার সাবলীল বক্তৃতা, তীক্ষ্ণ উপস্থিত বুদ্ধি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন দক্ষ প্রশাসক হিসেবে।
আজ স্মৃতি ইরানি শুধুই একজন রাজনীতিবিদ নন, বরং ভারতীয় সমাজে নারীর সম্ভাবনার প্রতীক। একসময় যাকে বলা হয়েছিল “ব্যক্তিত্ব নেই”, সেই মানুষটিই আজ লাখো নারীর আদর্শ, যিনি প্রমাণ করে দিয়েছেন—জন্ম নয়, নিজেকে গড়ে তোলাই সবচেয়ে বড় পরিচয়।
তার জীবন আমাদের শেখায়, সংগ্রাম কখনো বৃথা যায় না—যদি থাকে আত্মবিশ্বাস, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম।
জাহিদ/
পাঠকের মতামত:
- ২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে যেখানে
- বাড়ছে হাম, ২৪ ঘণ্টায় আরও ৭ প্রাণহানি
- পাস হলো এসআরবি বিল ২০২৬, বিলুপ্ত র্যাব
- এমপিদের নম্বর থেকেই আসছে টাকা চাওয়ার মেসেজ, নেপথ্যে যারা !
- পরমাণু শক্তি নিয়ে বাংলাদেশে আসছে আমেরিকা, নেপথ্যে বড় খেলা!
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
- ফেসবুকে গালাগাল বন্ধে আসছে আইন, বড় বার্তা তথ্যমন্ত্রীর
- রুমিন ফারহানাকে কড়া জবাব দিলেন মানসুরা আলম
- আনন্দবাজার তো আনন্দ নিয়া ব্যস্ত থাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- সুদের হার কমলেও ঋণে অনীহা ব্যবসায়ীদের, নেপথ্যে কী?
- বিএনপি'র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিন্ন সুর
- পুলিশে বড় রদবদল, ৭ কর্মকর্তা পেলেন নতুন দায়িত্ব
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- শিশুদের রুকিয়া করার সঠিক নিয়ম ও প্রয়োগ পদ্ধতি
- ভারত সফরে আগ্রহী তারেক রহমান, জানা গেলো সম্ভাব্য সময়
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- হঠাৎ বাড়ল টেক্সটাইল কোম্পানির শেয়ার দাম, ব্যাখ্যা চায় সিএসই
- ‘মিস্টার সিং, গাড়ি চালাতে জানেন না!’ পোস্ট ঘিরে বিতর্ক
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- ড. ইউনূসের প্রতিষ্ঠানের কর মামলা, হাইকোর্টের নতুন রায়
- শিক্ষকের ‘মেয়েদের ভাল্লাগে না’, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
- ১০ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় সাড়ে ৪ লাখ কোটি
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেষ আধাঘণ্টায় বিপর্যস্ত শেয়ারবাজার, তিন মাসের তলানিতে ডিএসই
- সময় টিভির সাবেক এমডির বিচার শুরু
- প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
- দিল্লির আমন্ত্রণে অসন্তুষ্ট ঢাকা, ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
- বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে পরিবারসহ যাওয়ার ৮ বৈধ পথ
- স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: মীর শাহে আলম
- ১০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অস্থিরতার মধ্যেও কেন মার্কিন বন্ডবাজারে আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের?
- হরমুজ প্রণালিতে ১০ জাহাজে ইরানের হামলা
- দুই কোম্পানির লেনদেন স্থগিত
- সেনাসদস্যের মৃত্যুতে এলাকায় শোক, চলছে দাফনের প্রস্তুতি
- ভিকারুননিসায় একাদশে ভর্তি নিয়ে নতুন বিজ্ঞপ্তি, জানুন পুরো প্রক্রিয়া
- ঠাকুরগাঁও-১ আসনে ভোটের দিন ঘোষণা, সম্ভাব্য প্রার্থী নিয়ে চমক
- শেখ হাসিনার সাথে পল্টি মারলেন ভাগিনা শেখ তাপস
- সিফাতকে নিয়ে আদমজী কলেজের কঠোর সিদ্ধান্ত
- ফার্স্ট ফাইন্যান্সের বোর্ড সভার তারিখ পরিবর্তন
- গার্মেন্টস খাতকে শেয়ারবাজারে আনতে যৌথ উদ্যোগ
- দুই কোম্পানির কারখানা বন্ধ পেল ডিএসই
- লুব-রেফ বাংলাদেশের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির বহুতল ভবনে আগুন
- এপেক্স শোরুমে আগুন, বিপাকে বিনিয়োগকারীরা
- জামিনের আশায় ছিলেন, ছেলেকে দেখার আগেই মারা গেলেন চিন্ময়ের মা
- ধানমন্ডিতে এপেক্স শোরুমে ভয়াবহ আগুন
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- পাকিস্তানের এক পদক্ষেপেই ভারতের কান্নাকাটি
- ৬ সেপ্টেম্বর দেশের বাজারে আজকের সোনার দাম













