পর্দায় নয় বাস্তবে সোহরাব-রুস্তম ছবির নায়িকার বস্তির ঘরে মৃত্যু!
নিজস্ব প্রতিবেদক: নব্বইয়ের দশকে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বনশ্রী আর নেই। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।
সনি জানান, বনশ্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ ও কিডনি সমস্যাসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুর আগে টানা পাঁচদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজই বাদ আসর মাদারীপুরে তার জানাজা ও দাফন সম্পন্ন হবে।
চিত্রনায়িকা বনশ্রীর জন্ম মাদারীপুর জেলার শিবচরের মাদবরের চর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামে। বাবা মজিবুর রহমান মজনু শিকদার ও মা সবুরজান রিনার তিন সন্তানের মধ্যে তিনি ছিলেন বড়। মাত্র সাত বছর বয়সে পরিবারের সঙ্গে ঢাকায় পাড়ি জমান বনশ্রী।
১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘সোহরাব রুস্তম’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় তার। নায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনীত এই সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য পায় এবং বনশ্রী রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর তিনি মান্না, রুবেল, আমিন খানসহ সমসাময়িক শীর্ষ নায়কদের সঙ্গে আরও প্রায় দশটি সিনেমায় অভিনয় করেন।
যেখানে ক্যারিয়ার উড়ছিল, সেখানেই হঠাৎ ছন্দপতন। নব্বইয়ের শেষ দিকে তিনি চলচ্চিত্র জগত থেকে ছিটকে পড়েন। বন্ধ হয়ে যায় অভিনয়ের পথ, একে একে হারান অর্থ-সম্পদ, ঘরবাড়ি। একসময় ঠাঁই হয় বস্তিতে।
ব্যক্তিগত জীবনে কষ্ট যেন পিছু ছাড়েনি বনশ্রীর। একটি সময়ে তার কোল থেকে মেয়েকে ছিনিয়ে নেওয়া হয়, ছোট ছেলেকে দিতে হয় সুবিধাবঞ্চিত শিশুদের একটি আশ্রয়কেন্দ্রে। আর্থিক অনটনের কারণে তিনি নিরুপায় হয়ে পড়েন।
বহু ঘাত-প্রতিঘাত সহ্য করে জীবনের শেষ অধ্যায়ে বনশ্রী ফিরে যান নিজের এলাকায়, মাদারীপুরের শিবচরে। ঘুরে ঘুরে অবশেষে আশ্রয় মেলে একটি সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে। সেখানে তিনি থাকতেন তার একমাত্র সন্তান, মেহেদী হাসান রোমিওকে নিয়ে।
প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে একটি ঘর ও ২০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন, যার সুদের টাকা দিয়েই চলছিল বনশ্রীর শেষ জীবনের খরচ।
বনশ্রীর মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সনি রহমান বলেন, “তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময় একজন অভিনেত্রী। কিন্তু জীবন তাকে খুব একটা সুযোগ দেয়নি। তার রুহের মাগফিরাত কামনা করি।”
জাহিদ/
পাঠকের মতামত:
- তথ্যপ্রযুক্তি কোম্পানির ৬১ কোটি টাকার বিশাল অগ্রিম, যা বলল অডিটর
- জন্মতারিখ সংশোধনের আগে জেনে নিন ইসির নতুন নিয়ম
- ৪ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
- মুসলিমদের নিয়ে বিজেপি নেতার মন্তব্যে নতুন বিতর্ক
- ‘এটা কি আইফোন ১৮?’—প্রশ্ন করেই নারীর ফোন নিয়ে দৌড়
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- টিভি চ্যানেলগুলো কভারেজ বন্ধ করতেই ‘ট্রাম্প টিভি’ চালু
- চার প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা
- ৫ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী টাকা!
- হঠাৎ কাবা শরিফের উপর ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখির আগমন
- ডিআইজিসহ ৩১ পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে বদলি
- জাতিসংঘের অনুষ্ঠানে ইউনূস, বক্তব্যের পর যা ঘটল
- ২০২৭ সালের হজযাত্রীদের খরচ কমাতে সরকারের নতুন সিদ্ধান্ত
- ১০০০ টাকার নোট বাতিল না হলে হাইকোর্টে যাওয়ার ঘোষণা
- রিমান্ড শেষে কারাগারে নজরুলের স্ত্রী, তদন্তে মিলল ‘গুরুত্বপূর্ণ তথ্য’
- বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্কে নতুন প্রস্তাব, যা বললেন গভর্নর
- বাড়িতে ঝগড়ার পর ট্রাকে লিফট, এরপর কিশোরীর সঙ্গে যা ঘটল
- রিজভীর অভিযোগের জবাবে জামায়াতের কঠোর প্রতিক্রিয়া
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা
- ডিএসইর তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি পদে পরিবর্তন
- ডিসেম্বরের মধ্যে দুটি বড় পরিবর্তন আনছে ডিএসই
- উত্থান-পতনের দোলাচলে বাজার, লেনদেনে কিছুটা বাড়তি সতর্কতা
- ২২ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ডাইরেক্ট লিস্টিংয়ে ১০ কোম্পানি, লিস্টিং ফিতেও মিলবে ৫০ শতাংশ ছাড়
- ব্রোকারেজ হাউজের ব্যর্থতায় ক্ষতিগ্রস্তদের জন্য বড় ঘোষণা ডিএসইর
- ২২ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব নিয়োগ
- ২৯ খেলাপির সঙ্গে ‘হেড-টু-হেড’ বৈঠক, দেওয়া হলো সময়সীমা
- যুক্তরাষ্ট্রে পা রেখেই জাতিসংঘকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ইরানের মন্ত্রীর
- তেলের দাম বাড়ার পর বাস-লঞ্চের ভাড়া বাড়ানোর নতুন প্রস্তাব
- মাত্র ৫ টাকার এক পাতায় বাড়বে না বয়স
- দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন, জানুন বিস্তারিত
- ডিএসইর ‘হটকারী’ সিদ্ধান্তে মুনাফার সুযোগ হারাচ্ছেন বিনিয়োগকারীরা
- নিজস্ব অর্থায়নে ৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনের সুযোগ দিলেন সংসদ সদস্য
- সরকারি চাকরিজীবীদের জিপিএফে নতুন মুনাফার হার ঘোষণা
- মেয়ে বলিউডের তারকা, মা প্রত্যন্ত বিদ্যুৎহীন গ্রামে
- নাশতায় ভুল খাবার নয়, বেছে নিন এই ১১ পুষ্টিকর খাবার
- সুখবর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তারিখ ঘোষণা
- ২৩ সেপ্টেম্বরের ছুটি নিয়ে যা জানা গেল
- তেলের দাম লিটার প্রতি ৫০০ টাকা করার দাবি
- এক সপ্তাহের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন
- সেপ্টেম্বরে পুরোনো স্কেলেই বেতন, বকেয়া তিন মাসের টাকা যেভাবে পাবেন
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- আবার তারেক ম্যাজিক: ১৭ হাজার কোটির সেতু মাত্র ৫ হাজারে
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ













