আস্থা ফেরাতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা জরুরি: ডিবিএ সভাপতি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সাংবাদিকদের ইতিবাচক ও তথ্যনির্ভর লেখনির গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম। তিনি দৃঢ়ভাবে বলেন, ‘শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে সাংবাদিকদের ইতিবাচক লেখনির মাধ্যমেই।’
সোমবার (৩০ জুন) রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত 'ফল উৎসব ২০২৫' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল ইসলাম তার বক্তব্যে বিগত ১৫ বছরে শেয়ারবাজারে ঘটে যাওয়া অনিয়মগুলো সাহসিকতার সঙ্গে তুলে ধরার জন্য সিএমজেএফ-এর সাংবাদিকদের প্রশংসা করেন। তিনি বলেন, সাংবাদিকরা সবসময় বাজারের মঙ্গল চেয়েছেন এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কাজ করেছেন।
ডিবিএ সভাপতি আরও বলেন, অনেকেই প্রশ্ন করেন, বাজার কবে ঘুরে দাঁড়াবে? আমি মনে করি, দায়িত্বশীল সাংবাদিকতা এবং ইতিবাচক সংবাদ পরিবেশনার মাধ্যমেই এই বাজারে আস্থা ফিরবে। বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ সৃষ্টি হবে।
তিনি জোর দিয়ে বলেন, বাজার ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিনিয়োগকারীদের আস্থা ও বিশ্বাস অর্জন। আর সেই বিশ্বাস ফিরিয়ে আনতে পারে কেবল দায়িত্বশীল, তথ্যভিত্তিক ও আশাব্যঞ্জক সাংবাদিকতা।
দেশীয় ফলকে কেন্দ্র করে আয়োজিত উৎসব সম্পর্কে তিনি বলেন, ফল উৎসব যেমন আমাদের আনন্দ দেয়, তেমনি বাজারে ভালো কোম্পানি আসলে বিনিয়োগকারীরাও ভালো ফল পাবেন। তবে দুর্বল কোম্পানিগুলো বাজারে এলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব নয়।
হাস্যরসের ছলে তিনি বলেন, পেরাভান্ডার, মাতৃভাণ্ডার, শীতল ভাণ্ডার—এসব প্রতিষ্ঠানের কোনো শাখা নেই, মালিক নিজে দাঁড়িয়ে ব্যবসা করেন। তেমনি আমাদের বাজারেও দায়বদ্ধতা ও উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী বছর ফল উৎসবের পাশাপাশি 'রসমালাই উৎসব' আয়োজনের প্রতিশ্রুতিও দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূইয়া। সিএমজেএফ এর সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসই পরিচালক ও বিএলআই সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমন।
মিনহাজ মান্নান ইমন বলেন, "গত ১৫ বছর ধরে পুঁজিবাজার বিষয়ে অসংখ্য অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন সাংবাদিকরা। আইপিও নিয়ে অনিয়মসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সাহসিকতার সঙ্গে তথ্য প্রকাশ করেছেন, যা বাজারকে শুদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।"
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক মোহাইমিনুল ইসলাম পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য এ ধরনের আয়োজনকে অত্যন্ত প্রয়োজনীয় বলে মন্তব্য করেন এবং সিএমজেএফকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসইর সাবেক পরিচালক আনোয়ার হোসেন, ডিবিএ সহ-সভাপতি সাইফুদ্দিন আহমেদ, পরিচালক দিদার গনি প্রমুখ। সবার অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠা এই উৎসবে দেশের বিভিন্ন প্রান্তের মৌসুমি ফল পরিবেশন করা হয়। উচ্ছ্বসিত আমেজে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মিজান/
পাঠকের মতামত:
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বদল হলো এইচএসসি কেন্দ্র
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডলার বাজারে নতুন সমন্বয়, বেড়েছে বিনিময় হার
- উর্ধ্বমুখী বাজারে বাড়ছে আস্থা, শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা
- ১৩ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৩ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- সোনালী লাইফের প্রথম প্রান্তিক প্রকাশ
- অনলাইন সংবাদে প্রকাশিত তথ্যের বিষয়ে ডিএসইকে দুই আর্থিক প্রতিষ্ঠানের ব্যাখ্যা
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশের নতুন অর্জন
- নানীকে হ/ত্যা, আদালতে যা বললেন অভিযুক্ত নাতি
- জার্মানিতে ভিসামুক্ত ভ্রমণ, ৬২ দেশের তালিকা প্রকাশ
- ২১ বছরেও ইংলিশ পরীক্ষায় বসতে পারেননি মেসি
- ১৩ জুলাই আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- ভ্যাটসহ প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ
- নিজ মেয়েকে হ/ত্যার লোমহর্ষক জবানবন্দি দিলেন বাবা
- নারীদের ‘বউ’ হিসেবে বিক্রি, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
- হাসিনাকে নিয়ে নতুন বিশ্লেষণে উঠে এলো চাঞ্চল্যকর দাবি
- শেয়ার কারসাজিতে ১,৪৯৭ কোটি টাকার জরিমানা করেছে বিএসইসি: অর্থমন্ত্রী
- নতুন বিএসইসি গঠনের পর শেয়ারবাজারে আস্থা ফিরছে: সংসদে অর্থমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- প্রাথমিকের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- ৫ বছরের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপের ঘটনায় নতুন মোড়
- ২৩ মিনিট চলার পর হঠাৎ ফেরি ফিরে এলো, কারণ জানতেই ক্ষুব্ধ যাত্রীরা
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী





.jpg&w=50&h=35)


