ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

মৃত্যুর গুজবে ক্ষুব্ধ মাহিয়া মাহির জবাব ভাইরাল

২০২৫ জুন ৩০ ০৯:৩৭:১৬
মৃত্যুর গুজবে ক্ষুব্ধ মাহিয়া মাহির জবাব ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহিকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বিভ্রান্তিকর একটি খবর। গুজব রটে—‘বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার।’ এ ধরনের মনগড়া ও ভুয়া তথ্য দ্রুতই ভাইরাল হয় ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে।

মাহি বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানে থেকে এই গুজব চোখে পড়ার পর মধ্যরাতে নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দেন তিনি। লিখেন, ‘আমি আছি, মরিনাই রে ভাই।’ তার এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

প্রায় এক বছর হলো মাহিকে আর বড় পর্দায় দেখা যাচ্ছে না। ব্যক্তিগত জীবন ও নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার কারণে খানিকটা অন্তরালেই রয়েছেন তিনি। তবে ফেসবুকে সক্রিয় থাকার কারণে বিভিন্ন সময় আলোচনায় থাকেন এই জনপ্রিয় নায়িকা।

গুজবের বিরুদ্ধে সরাসরি মুখ খুলে মাহি স্পষ্টভাবে জানিয়ে দেন, তিনি সুস্থ আছেন এবং এমন বিভ্রান্তিকর খবর যেন কেউ বিশ্বাস না করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে