বাবার আর্তনাদের ভাইরাল ভিডিওর পেছনের চাঞ্চল্যকর ঘটনা
নিজস্ব প্রতিবেদক: মেয়ের চিকিৎসা জন্য প্রয়োজন তিন লাখ টাকা। আর এ টাকা জোগাড় করতে রুটি খেয়ে রাস্তায় রাস্তায় পানি বিক্রি করছেন অসহায় এক বাবা। সম্প্রতি বরগুনায় ২২ সেকেন্ডের এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটিতে বুকফাটা আর্তনাদ এবং বাবার আকুতি অত্যন্ত হৃদয়বিদারক হওয়ায় মুহূর্তেই ভাইরাল হয়। তবে এর পেছনের ঘটনা এবং সত্য জানতে অনুসন্ধানে বেড়িয়ে আসে ভিন্ন এক গল্প।
মেয়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে পানি বিক্রির ভাইরাল ওই ভিডিওটি প্রথমে পাথরঘাটার স্থানীয় একটি পেজে আপলোড করা হয়। যা প্রায় দুই মিলিয়ন মানুষের কাছে পৌঁছে যায়। ভিডিওতে দেখা যায়, নয়ন রাসেল নামে এক ব্যক্তি কাঁধে কেস ভর্তি পানির বোতল নিয়ে পাথরঘাটা পৌরশহরের আবু সাইদ চত্বরে দাঁড়িয়ে মানুষের কাছে পানি বিক্রি করছেন। এ সময় তাকে কান্নাজড়িত কণ্ঠে বলতে শোনা যায়, ‘পানি পানি পানি, ভাই আমার মাইয়া হাসপাতালে ভর্তি। কেউ একটা পানি নেন ভাই, কেউ একটা পানি নেন। আমার মাইয়ার চিকিৎসা করতে তিন লাখ টাকা লাগবে ভাই। কেউ একটা পানি নেন।’
একজন বাবার এমন অসহায়ত্ববোধ দেখে মুহূর্তেই আপলোড হওয়া ভিডিওটি শেয়ার হতে শুরু করে ফেসবুকের বিভিন্ন পেজ এবং আইডিতে। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে সহযোগিতার হাত বাড়াতে অনেকেই যোগাযোগ শুরু করেন নয়নের সঙ্গে। কিভাবে তাকে সহযোগিতা পৌঁছে দেওয়া যায়, অনেকে তাও কমেন্টে জানতে চান। এমনকি বিষয়টি নজরে আসায়, খোঁজ নিয়ে উপজেলা বিএনপির নেতাকর্মীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।
ভিডিওটি নজরে এলে অনুসন্ধানে বেড়িয়ে আসে প্রকৃত ঘটনা। পানি বিক্রি করে মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে চাওয়া নয়ন রাসেল নামের ওই ব্যক্তিটি মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটর। নয়ন ফানি টিভি নামে তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। যেখানে তিনি বিভিন্ন বিষয়ে নাটক নির্মাণ করে আপলোড করেন। তার টিমে বর্তমানে আটজন সদস্য রয়েছে। গত পাঁচ দিন আগে বাস্তবতার গল্প মুন্নি নামে একটি ছোট নাটক আপলোড করেন তিনি। যেখানে নয়নকে বাবার চরিত্রে মেয়ের চিকিৎসার জন্য পানি বিক্রির অভিনয় করতে দেখা যায়। আর ওই নাটকটি নির্মাণের সময় কেউ একজন ভাইরাল হওয়া ২২ সেকেন্ডের অংশটুকু মোবাইলে ধারণ করে ফেসবুকের একটি পেজে আপলোড করেন। আর ওই ভিডিওর ক্যাপশনে সহযোগিতা করতে আহ্বান জানানোর ফলে অনেকেই সহযোগিতা পাইয়ে দিতে মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার লক্ষে শেয়ার করেন বিভিন্ন ফেসবুক আইডি এবং পেজে। এতেই আলোচনায় আসে ঘটনাটি। বিব্রত পরিস্থিতিতে পড়েন কন্টেন্ট ক্রিয়েটর নয়ন রাসেল।
ঘটনাটি ভাইরাল হওয়ায় মানবিক দৃষ্টিকোণ থেকে পাথরঘাটা উপজেলা বিএনপির নেতাকর্মীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেন বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা। পরে এ নির্দেশনা অনুযায়ী বিষয়টি জানতে গতকাল রাতে কন্টেন্ট ক্রিয়েটর নয়ন রাসেলের সঙ্গে দেখা করেন পাথরঘাটা উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম। তিনি বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় জেলা বিএনপির নেতাকর্মীরা আমাকে ভাইরাল ভিডিওটি সম্পর্কে বিস্তারিত জানতে বলেন। পরে নয়নের সঙ্গে দেখা করলে তিনি বলেন, ভিডিওটি একটি নাটকের অংশ থেকে কেউ একজন ফেসবুকে পোস্ট করেছেন। তবে মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা লিখে পোস্ট করা হয়েছে, যা মোটেই বাস্তব ঘটনা নয়। মূলত ভিডিওটি একটি নাটকের দৃশ্য মাত্র।
এ বিষয়ে সঙ্গে কথা হয় কন্টেন্ট ক্রিয়েটর নয়ন রাসেলের। তিনি বলেন, পাথরঘাটার আবু সাইদ চত্বরে আমার অভিনয় করা পানি বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিকে কেন্দ্র করে অনেক আলোচনাও চলছে। তবে ভিডিওটি প্রথমে যে পেজ থেকে পোস্ট করা হয়েছে সেখানে এমনভাবে উপস্থাপন করা হয়েছে তা দেখে সকলের বাস্তব মনে হয়েছে। অসহায় বাবাকে সাহায্য করুন এমন ক্যাপশন লিখেও পোস্ট করা হয়েছে অনেক পেজে। ওই ভিডিওটি দেখার পর রাজনৈতিক বিভিন্ন নেতাকর্মীসহ সমাজের অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন। ফলে এ বিষয়টি নিয়ে আমি বিব্রতকর একটি পরিস্থিতিতে পড়েছি।
তিনি আরও বলেন, আমি সকলকেই জানাতে চাই ভাইরাল হওয়া ওই ভিডিওটি একটি নাটকের দৃশ্য। আমার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে, যেখানে নিয়মিত কন্টেন্ট আপলোড করি। তবে সম্প্রতি সময়ে নাটকের ছোট একটি অংশ ভাইরাল হওয়ায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সকলের প্রতি অনুরোধ করছি কোনো ভিডিও শেয়ার করার পূর্বে অবশ্যই যাচাই-বাছাই করে নিবেন।
মুসআব/
পাঠকের মতামত:
- তথ্যপ্রযুক্তি কোম্পানির ৬১ কোটি টাকার বিশাল অগ্রিম, যা বলল অডিটর
- জন্মতারিখ সংশোধনের আগে জেনে নিন ইসির নতুন নিয়ম
- ৪ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
- মুসলিমদের নিয়ে বিজেপি নেতার মন্তব্যে নতুন বিতর্ক
- ‘এটা কি আইফোন ১৮?’—প্রশ্ন করেই নারীর ফোন নিয়ে দৌড়
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- টিভি চ্যানেলগুলো কভারেজ বন্ধ করতেই ‘ট্রাম্প টিভি’ চালু
- চার প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা
- ৫ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী টাকা!
- হঠাৎ কাবা শরিফের উপর ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখির আগমন
- ডিআইজিসহ ৩১ পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে বদলি
- জাতিসংঘের অনুষ্ঠানে ইউনূস, বক্তব্যের পর যা ঘটল
- ২০২৭ সালের হজযাত্রীদের খরচ কমাতে সরকারের নতুন সিদ্ধান্ত
- ১০০০ টাকার নোট বাতিল না হলে হাইকোর্টে যাওয়ার ঘোষণা
- রিমান্ড শেষে কারাগারে নজরুলের স্ত্রী, তদন্তে মিলল ‘গুরুত্বপূর্ণ তথ্য’
- বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্কে নতুন প্রস্তাব, যা বললেন গভর্নর
- বাড়িতে ঝগড়ার পর ট্রাকে লিফট, এরপর কিশোরীর সঙ্গে যা ঘটল
- রিজভীর অভিযোগের জবাবে জামায়াতের কঠোর প্রতিক্রিয়া
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা
- ডিএসইর তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি পদে পরিবর্তন
- ডিসেম্বরের মধ্যে দুটি বড় পরিবর্তন আনছে ডিএসই
- উত্থান-পতনের দোলাচলে বাজার, লেনদেনে কিছুটা বাড়তি সতর্কতা
- ২২ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ডাইরেক্ট লিস্টিংয়ে ১০ কোম্পানি, লিস্টিং ফিতেও মিলবে ৫০ শতাংশ ছাড়
- ব্রোকারেজ হাউজের ব্যর্থতায় ক্ষতিগ্রস্তদের জন্য বড় ঘোষণা ডিএসইর
- ২২ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব নিয়োগ
- ২৯ খেলাপির সঙ্গে ‘হেড-টু-হেড’ বৈঠক, দেওয়া হলো সময়সীমা
- যুক্তরাষ্ট্রে পা রেখেই জাতিসংঘকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ইরানের মন্ত্রীর
- তেলের দাম বাড়ার পর বাস-লঞ্চের ভাড়া বাড়ানোর নতুন প্রস্তাব
- মাত্র ৫ টাকার এক পাতায় বাড়বে না বয়স
- দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন, জানুন বিস্তারিত
- ডিএসইর ‘হটকারী’ সিদ্ধান্তে মুনাফার সুযোগ হারাচ্ছেন বিনিয়োগকারীরা
- নিজস্ব অর্থায়নে ৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনের সুযোগ দিলেন সংসদ সদস্য
- সরকারি চাকরিজীবীদের জিপিএফে নতুন মুনাফার হার ঘোষণা
- মেয়ে বলিউডের তারকা, মা প্রত্যন্ত বিদ্যুৎহীন গ্রামে
- নাশতায় ভুল খাবার নয়, বেছে নিন এই ১১ পুষ্টিকর খাবার
- সুখবর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তারিখ ঘোষণা
- ২৩ সেপ্টেম্বরের ছুটি নিয়ে যা জানা গেল
- তেলের দাম লিটার প্রতি ৫০০ টাকা করার দাবি
- এক সপ্তাহের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন
- সেপ্টেম্বরে পুরোনো স্কেলেই বেতন, বকেয়া তিন মাসের টাকা যেভাবে পাবেন
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- আবার তারেক ম্যাজিক: ১৭ হাজার কোটির সেতু মাত্র ৫ হাজারে
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ













