নোবেলের সঙ্গে ইডেনের সেই ছাত্রীর বিয়ের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক : ধর্ষণ মামলায় আটক সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল ও মামলার বাদী ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থীর মধ্যে রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে বিয়ে সম্পাদনের নির্দেশ দিয়েছেন আদালত। উভয়ের সম্মতি সাপেক্ষে এ বিয়ে সম্পাদন করে আদালতকে অবগত করার জন্যও নির্দেশ দেওয়া হয় কারা কর্তৃপক্ষকে।
বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে নোবেলের আইনজীবী একটি আবেদন করেন। এতে বলা হয়, আসামি নোবেল গত ২০ মে থেকে জেলহাজতে আটক আছেন। বাদী ও আসামির মধ্যে ভুল বোঝাবোঝির সৃষ্টি হওয়ায় বাদী মামলাটি করেছেন। এখন বাদী ও আসামি বিবাহবন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক।
পরে আদালত বিয়ের ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
এর আগে, গত ১৯ মে দিবাগত রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসা থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ। ইডেন মহিলা কলেজের সাবেক এক শিক্ষার্থীকে বাসায় আটকে রেখে জোর করে ধর্ষণের অভিযোগে রাজধানীর ডেমরা থানায় করা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।
পরদিন ২০ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে. নোবেলের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের সঙ্গে পরিচয় হয় ইডেন কলেজের ওই ছাত্রীর। এরপর তাদের মাঝে মাঝে যোগাযোগ হতো। গত বছরের ১২ নভেম্বর মোহাম্মদপুরে দেখা করার পর ওই ছাত্রীকে ‘স্টুডিও দেখানোর’ কথা বলে ডেমরার বাসায় নিয়ে যান নোবেল।
ওই বাসায় গিয়ে ছাত্রীকে আটকে রাখা হয়। তখন ছাত্রীটির ফোন ভেঙে ফেলা হয়, তাকে মারধর ও ধর্ষণ করা হয়, এমনকি ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে ব্ল্যাকমেইল করা হচ্ছিল। পুলিশের দাবি, এসব কর্মকাণ্ডে নোবেলের ২-৩ জন সহযোগীও জড়িত ছিলেন।
সাত মাস ধরে ছাত্রীটি ওই বাসায় বন্দি ছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তাকে একজন নারীকে সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে নামাতে দেখা যায়। ওই ভিডিও দেখে ছাত্রীর পরিবার তাকে চিনে ফেলেন এবং টাঙ্গাইল থেকে ঢাকায় এসে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন।
পুলিশ ১৯ মে রাত সাড়ে ৯টার দিকে ওই বাসায় অভিযান চালিয়ে ছাত্রীটিকে উদ্ধার করে। অভিযানের সময় নোবেল পালিয়ে যান, তবে প্রযুক্তির সহায়তায় রাত ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, নোবেল সীমান্ত পেরিয়ে দেশত্যাগের পরিকল্পনা করছিলেন। এজন্য একটি মাইক্রোবাসও ভাড়া করেছিলেন।
উল্লেখ্য, কলকাতার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সঙ্গীত বিষয়ক অনুষ্ঠানে গান গেয়ে জনপ্রিয়তা পান নোবেল। পরে ভারত-বাংলাদেশের একাধিক সিনেমায় প্লে-ব্যাকও করেন তিনি।
মুয়াজ/
পাঠকের মতামত:
- প্রতি ১০ সেকেন্ডে ৩ জন ! ২০২৬-এ ক্যান্সার নিয়ে লুকানো সত্য
- চিত্রনায়িকা পরীমনির ছবিতে জুতা নিক্ষেপ!
- অবশেষে মিলছে বকেয়া টাকা: ২২ হাজার বিমা গ্রাহকের জন্য স্বস্তির খবর
- ট্রাম্প-নেতানিয়াহুর পর এবার ক্ষমতা হারানোর টার্গেট মোদির
- শেয়ারবাজারে মন্দার স্রোত: বিদেশি বিনিয়োগকারীদের বড় ধাক্কা
- রাশেদের অভিযোগের জবাবে আমির হামজার বিস্ফোরক বক্তব্য
- ট্রাস্ট ইসলামী লাইফের আর্থিক অবস্থায় অবনতি, নয় মাসে ঘাটতি ৩০ লাখ টাকা
- “ইসলামের জন্য আমি ডাক্তারি পেশা ছেড়ে দিয়েছিলাম”
- আবু বকরকে নিয়ে এত আগ্রহ কেন? জানুন অজানা গল্প
- দেশে ফেরা নিয়ে অনড় শেখ হাসিনা, যা বলছে সরকার
- বিএফআইইউতে বড় রদবদল
- আমির হামজা সম্পর্কে যা জানালেন তাশরীফ
- ১০ বিষয়ে ফেল, তবু ফলাফলে জিপিএ-৫!
- সাক্ষীর চেয়ার ঘোরানো নিয়ে ট্রাইব্যুনালে উত্তেজনা, পরে যা ঘটল
- উত্থানের ধারাবাহিকতা নিয়ে সংশয়, সতর্ক লেনদেনে বিনিয়োগকারীরা
- ৮ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নেতানিয়াহু আউট, আইজেনকোট ইন
- হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া নিয়ে যা জানালেন আইনমন্ত্রী
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- বিপাকে পড়া বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় সুখবর
- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা
- ড্রাইভিং লাইসেন্স করতে লাগবে যেসব কাগজ, আবেদন করবেন যেভাবে
- মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- সৌদির সড়কে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় জানা গেল
- তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
- ৯ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে পরীমণিকে, নোটিশে আরও যেসব দাবি
- ন্যাশনাল টিউবসের কোম্পানি সচিব পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা পদ্মা অয়েলের
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ট ঘোষণা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- ৫০তম বিসিএস-এর চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে যা জানাল পিএসসি
- গাজী নজরুল ও আমির হামজার নারীঘটিত ঘটনায় জামায়াত গুম!
- চার দেশের নাগরিকদের জন্য সৌদি ভিসায় বড় সুখবর
- বিএনপির অনুষ্ঠানে শেখ হাসিনাকে নিয়ে লেখা গান, তুমুল শোরগোল
- ৮ নভেম্বর সরকারি ছুটি কি না, জানা গেল কারা পাবেন
- আমার নিরাপত্তা কোথায়’, ফেসবুকে বিচার চাইলেন ড. খন্দকার মোশাররফের পুত্রবধূ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- ৫০তম বিসিএসের ফল নিয়ে বড় আপডেট
- শেয়ারবাজারের দুই শীর্ষ বিমা কোম্পানির কার্গো বিমা স্থগিত
- সৌদি আরবের ভিসা পেতে আর যেতে হবে না দূতাবাসে!
- সদস্যপদ হারিয়ে ফেসবুক লাইভে তানজিন তিশার বিস্ফোরক বক্তব্য
- ৮ নভেম্বর ছুটি নিয়ে বড় বিভ্রান্তি, খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
- ‘ভোট চুরি’র পর মোদির বিরুদ্ধে রাহুলের নতুন চুরির বোমা!
- ভারতসহ ৪ দেশ ছাড় পেলেও বাংলাদেশের কী অবস্থা!
- নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
বিনোদন এর সর্বশেষ খবর
- চিত্রনায়িকা পরীমনির ছবিতে জুতা নিক্ষেপ!
- আবু বকরকে নিয়ে এত আগ্রহ কেন? জানুন অজানা গল্প
- সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে পরীমণিকে, নোটিশে আরও যেসব দাবি













