ঢাকা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

হাডসন নদীর পাড়ে রুনা খানের নজরকাড়া ছবি ভাইরাল

২০২৫ জুন ১২ ১৭:০২:৫০
হাডসন নদীর পাড়ে রুনা খানের নজরকাড়া ছবি ভাইরাল

বিনোদন প্রতিবেদক: অভিনেত্রী রুনা খান তার সাহসী ও স্পষ্টবাদী অবস্থানের জন্য পরিচিত। পর্দার বাইরেও তিনি বরাবরই ব্যতিক্রমী। এবার তিনি যুক্তরাষ্ট্রের বিখ্যাত হাডসন নদীর পাড়ে নো মেকআপ লুকে ধরা দিয়ে ভক্তদের ঘুম উড়িয়ে দিয়েছেন। এই সাধারণ লুকেই তোলা তার ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ঈদের আগেই রুনা খান যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন এবং সেখানে পরিবারের সঙ্গে অবকাশ যাপন করছেন। বছরজুড়ে কাজের ব্যস্ততার পর এটি তার জন্য এক স্বস্তির মুহূর্ত।

বুধবার (১১ জুন) রুনা খান তার ফেসবুক প্রোফাইলে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে তাকে হাডসন নদীর পাড়ে একটি শর্ট প্যান্ট ও টি-শার্টে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

রুনা খানের এই সাধারণ লুকই ভক্তদের মুগ্ধ করেছে এবং ছবিতে তার আবেদনময়ী মেজাজও ফুটে উঠেছে, যা দেখে ভক্তরা উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে