বাজেটের তথ্য মিলবে যে ওয়েবসাইটে
নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থান পরবর্তী অন্তবর্তী সরকার আগামীকাল সোমবার (২ জুন) ঘোষণা করতে যাচ্ছে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। এই বাজেটের সব তথ্য অর্থ বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিকেল ৪টায় ধারণ করা বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচার করা হবে। সংসদ না থাকায় ধারণকৃত জাতীয় বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন থেকে ফিড নিয়ে অন্য সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বেতারে একই সময়ে প্রচারের জন্য অনুরোধ করা হয়েছে।
নতুন বছরের বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। পরে তা উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হবে। প্রস্তাবিত এই বাজেট পাস হলে এটি হবে দেশের ৫৪তম, অন্তবর্তীকালীন সরকার ও অর্থ উপদেষ্টার প্রথম বাজেট।
রোববার (১ জুন) বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতা শেষ হওয়ার পর পরই এ সংক্রান্ত তথ্য অর্থ বিভাগের ওয়েবসাইটে(https://mof.gov.bd/) পাওয়া যাবে। এছাড়া ঢাকায় তথ্য অধিদফতর থেকে সচিবালয়ে প্রবেশের অনুমতিপ্রাপ্ত গণমাধ্যমকর্মীরা বাজেট ডকুমেন্টস ও বাজেট বক্তৃতার কপি সংগ্রহ করতে পারবেন। আর বাজেট উপস্থাপনের পরদিন অর্থাৎ আগামী মঙ্গলবার (৩ জুন) বিকেল ৩টায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করাা হতে পারে। যেখানে করের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। বাজেটে ঘাটতি ধারা হতে পারে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে এবারের বাজেটে। মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা থাকতে পারে আসন্ন বাজেটে। এছাড়া এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সক্ষমতা বাড়াতে করনীতিতে আসতে পারে বড় পরিবর্তন। শিল্পখাতের কর অব্যাহতির মেয়াদ ৩০ জুনের পর আর না বাড়ানোর সিদ্ধান্তও আসতে পারে।
আগামী অর্থবছরের উন্নয়ন ব্যয় ধরা হতে পারে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। জিডিপির প্রবৃদ্ধি সাড়ে ৫ শতাংশ ধরা হতে পারে। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার এরই মধ্যে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা ঘোষণা করা হয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- দরপতনের নেপথ্যে কারা, তদন্ত ও কার্যকর ব্যবস্থা চান বাজার সংশ্লিষ্টরা
- জাপানের টাকায় ভারতের কোম্পানি ঢাকায়
- তাহসিফের মরদেহ উদ্ধার নিয়ে যা জানাল পরিবার
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- এনআরবিসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা নেটওয়ার্কসের ডিভিডেন্ড ঘোষণা
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- রিপাবলিক ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো রহিমা ফুড
- এসিআই ফর্মুলেশন্সের তথ্য হালনাগাদের অনুরোধ
- দুই কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
- সামিট অ্যালায়েন্স পোর্টের ডিভিডেন্ড ঘোষণা
- রূপালী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিয়ন ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অগ্নি সিস্টেমসের ডিভিডেন্ড ঘোষণা
- ম্যারিকো বাংলাদেশের ডিভিডেন্ড ঘোষণা
- এক নজরে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড
- ক্রাফটসম্যান ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হিমাদ্রির ডিভিডেন্ড ঘোষণা
- ভিডিওবার্তায় ক্ষমা চাইলেন তাশরীফ ও তার বাবা
- হাসিনার ভিডিও ফাঁসকারী বিমান অফিসারকে হত্যা
- মালিকানাধীন সাবসিডিয়ারি গড়বে ব্যাংক এশিয়া
- প্রযুক্তি ও নিরাপত্তা সুবিধা বাড়াতে বার্জার পেইন্টসের প্রকল্প ব্যয় বৃদ্ধি
- দুই কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- অ্যালটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মেঘনা সিমেন্ট মিলসের ডিভিডেন্ড ঘোষণা
- ভিএফএস থ্রেড ডাইংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ফার কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ইউনিক হোটেলের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা
- মিউচুয়াল ফান্ডের বিধিমালা পর্যালোচনায় বিএসইসির উদ্যোগ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো জুট স্পিনার্স
- ৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা
- আরডি ফুডের ডিভিডেন্ড ঘোষণা
- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পতেঙ্গা পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো রেনউইক যজ্ঞেশ্বর
- সোনার নতুন দাম কার্যকর, আজ যে দামে বিক্রি হচ্ছে
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ইউনিডন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পাওয়ারের বিডির ডিভিডেন্ড ঘোষণা
- ট্রাস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির ডিভিডেন্ড ঘোষণা
- এসিআই ফরমুলেশনের ডিভিডেন্ড ঘোষণা
- বার্জার প্ইেন্টসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- নতুন পে-স্কেলে বেতন কবে থেকে, জানাল অর্থ মন্ত্রণালয়










.jpg&w=50&h=35)


