যেভাবে ৪০ রোহিঙ্গাকে আন্দামান সাগরে ফেলে দেয় ভারত
নিজস্ব প্রতিবেদক: ভারত সরকারের বিরুদ্ধে আবারও উঠেছে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ। দিল্লি থেকে আটক করে ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান সাগরে লাইফ জ্যাকেট দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ সামনে এনেছে একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও সংবাদমাধ্যম।
৮ মে সন্ধ্যায় দিল্লিতে থাকা এক তরুণ রোহিঙ্গা একটি ফোনকল পান মিয়ানমার থেকে। অন্যপ্রান্তে ছিলেন তার বাবা-মা। কান্নাজড়িত কণ্ঠে তারা জানালেন— ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ থেকে সমুদ্রে নামিয়ে দেওয়া হয়েছে তাদের, শুধু একটি লাইফ জ্যাকেট দিয়ে। এরপর সাঁতরে তারা পৌঁছান মিয়ানমারের উপকূলে, যেখানে এক জেলের ফোনে ছেলের সঙ্গে যোগাযোগ করেন তারা।
দুই দিন আগেই দিল্লি পুলিশ ৪১ জন রোহিঙ্গাকে তুলে নিয়ে যায়। তারা সবাই জাতিসংঘ শরণার্থী সংস্থা (UNHCR)-এর নথিভুক্ত ছিল এবং বৈধ পরিচয়পত্র ছিল তাদের কাছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বায়োমেট্রিক নেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু পরে তাদের চোখ বেঁধে, হাত বেঁধে, জোর করে বিমানবন্দরে আনা হয় এবং পোর্ট ব্লেয়ারে (আন্দামান) পাঠিয়ে একটি নৌজাহাজে তুলে দেওয়া হয়।
সেখানে আবার মারধর করা হয়, এমনকি মিথ্যা অভিযোগ তোলা হয় যে তারা কাশ্মীরের পাহেলগাম হামলায় জড়িত এবং হিন্দুদের হত্যায় অংশ নিয়েছে—যার কোনো প্রমাণ নেই।
জাহাজে থাকার সময় বলা হয়, “তোমরা চাইলে ইন্দোনেশিয়া যেতে পারো, কিন্তু মিয়ানমারে ফিরতে হবে না।” কিন্তু বাস্তবে তাদের সমুদ্রে ফেলে দেওয়া হয় লাইফ জ্যাকেট গায়ে। ভাগ্যক্রমে তারা মিয়ানমারের একটি এলাকায় উঠে পড়েন, যা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (NUG) নিয়ন্ত্রিত।
NUG-এর পক্ষ থেকে জানানো হয়েছে, পিপলস ডিফেন্স ফোর্স (PDF) এর হেফাজতে থাকা ৪০ জন রোহিঙ্গাকে নিরাপত্তা ও মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।
দিল্লিতে থাকা রোহিঙ্গাদের পরিবারের পক্ষ থেকে ভারতের সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে, যাতে তাদের ফেরত আনার ও এই অবৈধ বিতাড়নের তদন্ত চাওয়া হয়েছে।
এদিকে, জাতিসংঘের বিশেষ প্রতিনিধি থমাস অ্যান্ড্রুজ একে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেছেন এবং UN ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ জানিয়েছে, এই কাজ আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং ভারতের নিজস্ব আইন দুইটিরই লঙ্ঘন। শরণার্থীদের আশ্রয় দেওয়ার বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও ভারত তাদের জোরপূর্বক বিতাড়ন করেছে, যা মানবিকতার চরম অপমান।
মুসআব/
পাঠকের মতামত:
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- মালেক স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মীর আকতারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২৮ দিনের মধ্যে নামজারি, অনলাইনে আবেদন করবেন যেভাবে
- বীমা ব্যবসা স্থগিত করল বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
- “গেম খেলতে খেলতেই ইসলাম গ্রহণ!”
- মিলছে টানা ছুটি, শিক্ষার্থীদের জন্য সুখবর
- কোণঠাসা ভারত: বাংলাদেশের সামনে অপার সুযোগ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার আজকের দাম একনজরে
- বৃহস্পতিবার ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- সাত রাজ্যের বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের নতুন সমীকরণ
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, পুড়ল পাঁচ কক্ষ
- ইসলামী ব্যাংকের মূলধন বাড়ছে পাঁচ গুণ, বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র
- ফোন ছিনতাইয়ের পর সতর্কবার্তা দিলেন আসিফ নজরুল
- প্রতিমন্ত্রীর ঘুষ-উপহার বিতর্কে ইশরাকের স্পষ্ট বার্তা
- ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- দুলামিয়া কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেঙ্গল উইন্টসোর থার্মোপ্লাস্টিকসের প্রথম প্রান্তিক প্রকাশ
- অগ্নী সিস্টেমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আলহাজ টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- এপেক্স ফুটওয়্যারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এস্কোয়ার নিট কম্পোজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাস গ্যাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনিক হোটেলের প্রথম প্রান্তিক প্রকাশ
- কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিএসআরএ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
- লোকসান ও নেতিবাচক ইক্যুইটি সামলাতে ব্রোকাররা পেল বড় ছাড়
- রানার অটোর প্রথম প্রান্তিক প্রকাশ
- আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মুন্নু সিরামিকের প্রথম প্রান্তিক প্রকাশ
- মেঘনা পেট্রোলিয়ামের প্রথম প্রান্তিক প্রকাশ
- তমিজউদ্দিন টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- মুন্নু এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- চার দেশের নাগরিকদের জন্য সৌদি ভিসায় বড় সুখবর













