ভারতকে ঘায়েল করতে ট্রাম্পের নতুন চক্রান্ত
নিজস্ব প্রতিবেদক: ভারতকে বাণিজ্যিক চাপে ফেলতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমনটাই দাবি করেছে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট।
প্রতিবেদনে বলা হয়, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চললেও তা এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। চুক্তির ফলে ভারতের ওপর সম্ভাব্য শুল্কবৃদ্ধির চাপ কমতো, তবে ৯ জুলাইয়ের সময়সীমা যতই ঘনিয়ে আসছে, ততই আশাবাদের জায়গা সংকুচিত হচ্ছে।
চলতি বছরের শুরুতে ট্রাম্প ঘোষণা দেন, বিশ্বের বেশিরভাগ দেশের ওপর তিনি নতুন করে শুল্ক আরোপ করবেন। এই হুমকির জবাবে ভারত আলোচনায় আগ্রহ দেখালেও, সাম্প্রতিক সময়ের আলোচনায় উভয় পক্ষ আরও কঠোর অবস্থান নিয়েছে।
যুক্তরাষ্ট্র চায়, ভারত যেন তাদের জেনেটিকালি পরিবর্তিত (জিএম) কৃষিপণ্য—যেমন ভুট্টা ও সয়াবিন—আমদানি করে। কিন্তু এটি ভারতের জন্য রাজনীতিকভাবে সংবেদনশীল। কারণ, দেশটির অর্ধেকেরও বেশি মানুষ কৃষিতে যুক্ত, এবং সরকার দীর্ঘদিন ধরেই স্থানীয় কৃষকদের বিদেশি প্রতিযোগিতা থেকে রক্ষা করার নীতি অনুসরণ করে আসছে।
বিশ্লেষকদের মতে, শুধু কৃষক নয়, ভারতের শক্তিশালী ব্যবসায়ী গোষ্ঠী এবং হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীরাও এমন চুক্তির বিরোধিতা করতে পারে, যা বিদেশিদের জন্য বেশি ছাড়ের সুযোগ তৈরি করে। ফলে মোদি সরকারও দ্বিধায় রয়েছে।
বিশ্লেষক অজয় শ্রীবাস্তব বলেন, “ট্রাম্প কঠোর সময়সীমা ব্যবহার করে ভারতকে চাপে ফেলতে চাইছেন। তবে বাণিজ্য যুদ্ধ মানেই যুদ্ধ নয়—কেউ বোমা ফেলছে না। তাই আত্মসমর্পণের দরকার নেই।”
সম্প্রতি দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও কিছুটা ঠাণ্ডাভাব দেখা গেছে। এপ্রিলে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভারতের সফর করলেও পরে ট্রাম্প পাকিস্তানের সঙ্গে ভারতের বিরোধ নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে দিল্লিকে ক্ষুব্ধ করেন। এমনকি তিনি পাকিস্তানের সেনাপ্রধানকে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান, যা ভারতীয়দের বিস্মিত করে।
ভারতের বড় উদ্বেগ হলো—ট্রাম্প চুক্তি করলেও পরে শর্ত ভাঙবেন না তো? ভারত চাইছে, চুক্তিতে এই নিশ্চয়তা থাকতে হবে যে নতুন করে শুল্ক আরোপ করা হলে, তাৎক্ষণিকভাবে তা পুনঃআলোচনা করা যাবে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের এক অন্তর্বর্তী চুক্তিতে ব্রিটেনকে অনেক ছাড় দিতে হয়েছে—এই নজির থেকে শিক্ষা নিয়েই ভারতের অনেকেই এখন চুক্তি না করে অপেক্ষা করাকেই শ্রেয় মনে করছেন।
মুসআব/
পাঠকের মতামত:
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- মালেক স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মীর আকতারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২৮ দিনের মধ্যে নামজারি, অনলাইনে আবেদন করবেন যেভাবে
- বীমা ব্যবসা স্থগিত করল বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
- “গেম খেলতে খেলতেই ইসলাম গ্রহণ!”
- মিলছে টানা ছুটি, শিক্ষার্থীদের জন্য সুখবর
- কোণঠাসা ভারত: বাংলাদেশের সামনে অপার সুযোগ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার আজকের দাম একনজরে
- বৃহস্পতিবার ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- সাত রাজ্যের বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের নতুন সমীকরণ
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, পুড়ল পাঁচ কক্ষ
- ইসলামী ব্যাংকের মূলধন বাড়ছে পাঁচ গুণ, বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র
- ফোন ছিনতাইয়ের পর সতর্কবার্তা দিলেন আসিফ নজরুল
- প্রতিমন্ত্রীর ঘুষ-উপহার বিতর্কে ইশরাকের স্পষ্ট বার্তা
- ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- দুলামিয়া কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেঙ্গল উইন্টসোর থার্মোপ্লাস্টিকসের প্রথম প্রান্তিক প্রকাশ
- অগ্নী সিস্টেমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আলহাজ টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- এপেক্স ফুটওয়্যারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এস্কোয়ার নিট কম্পোজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাস গ্যাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনিক হোটেলের প্রথম প্রান্তিক প্রকাশ
- কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিএসআরএ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
- লোকসান ও নেতিবাচক ইক্যুইটি সামলাতে ব্রোকাররা পেল বড় ছাড়
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- সাত রাজ্যের বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের নতুন সমীকরণ













