সকল করদাতার জন্য ৫ হাজার টাকা আয়কর চালুর প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ‘করবৈষম্য’ দূর করতে শহর ও গ্রামের করদাতাদের জন্য সমান ন্যূনতম আয়কর নির্ধারণের পরিকল্পনা করেছে সরকার। বর্তমানে অঞ্চলভেদে ন্যূনতম আয়কর ৩ হাজার থেকে ৫ হাজার টাকার মধ্যে হলেও এবার তা একীভূত করে সবার জন্য ৫ হাজার টাকা নির্ধারণের চিন্তা করা হচ্ছে।
পাশাপাশি মূল্যস্ফীতির প্রভাবে জর্জরিত স্বল্প আয়ের মানুষের করভার কিছুটা কমাতে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে সাড়ে ৩ লাখ থেকে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া, আয়কর রিটার্ন জমা দেওয়ার পদ্ধতিতে আধুনিকায়নের অংশ হিসেবে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার বিষয়েও পরিকল্পনা রয়েছে।
এনবিআর সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ন্যূনতম করহার অপরিবর্তিত থাকলেও এবার তা সমানভাবে সবার জন্য নির্ধারণ করার মাধ্যমে করব্যবস্থায় সাম্য প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।
তবে এই উদ্যোগ নিয়ে কিছু বিশেষজ্ঞের মতভেদ রয়েছে। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ মনে করেন, গ্রামের করদাতাদের ন্যূনতম কর হঠাৎ ৫ হাজার টাকা করে দিলে আয়কর প্রদানে অনীহা তৈরি হতে পারে। তিনি ধাপে ধাপে এই হার সমান করার পরামর্শ দেন।
বর্তমানে আয় অনুযায়ী ব্যক্তিশ্রেণির করহার ৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত নির্ধারিত রয়েছে। অতীত পর্যালোচনায় দেখা গেছে, এনবিআর আয়সীমা সাধারণত ২-৩ বছর পরপর বাড়ালেও কখনও কমায়নি। এবারও মূল্যস্ফীতির চাপ মাথায় রেখে সীমা বাড়ানো হলেও করহার অপরিবর্তিত রাখা হচ্ছে।
কর নীতির এই পরিবর্তনের ফলে কিছুটা স্বস্তি মিললেও এনবিআরের আশঙ্কা, অতিরিক্ত করমুক্ত সীমা নির্ধারণ করলে অনেকেই করের আওতার বাইরে চলে যেতে পারে, যা রাজস্ব আহরণে প্রভাব ফেলবে। সে কারণেই সীমিত পরিসরে ছাড় দেওয়ার কৌশল গ্রহণ করা হচ্ছে।
এই পরিবর্তনগুলো বাস্তবায়িত হলে কর ব্যবস্থায় সাম্য ও স্বচ্ছতা বৃদ্ধির পাশাপাশি করদাতাদের মধ্যে সচেতনতা ও অংশগ্রহণও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
মামুন/
পাঠকের মতামত:
- যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহমুদুল হক
- দরপতনের নেপথ্যে কারা, তদন্ত ও কার্যকর ব্যবস্থা চান বাজার সংশ্লিষ্টরা
- জাপানের টাকায় ভারতের কোম্পানি ঢাকায়
- তাহসিফের মরদেহ উদ্ধার নিয়ে যা জানাল পরিবার
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- এনআরবিসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা নেটওয়ার্কসের ডিভিডেন্ড ঘোষণা
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- রিপাবলিক ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো রহিমা ফুড
- এসিআই ফর্মুলেশন্সের তথ্য হালনাগাদের অনুরোধ
- দুই কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
- সামিট অ্যালায়েন্স পোর্টের ডিভিডেন্ড ঘোষণা
- রূপালী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিয়ন ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অগ্নি সিস্টেমসের ডিভিডেন্ড ঘোষণা
- ম্যারিকো বাংলাদেশের ডিভিডেন্ড ঘোষণা
- এক নজরে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড
- ক্রাফটসম্যান ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হিমাদ্রির ডিভিডেন্ড ঘোষণা
- ভিডিওবার্তায় ক্ষমা চাইলেন তাশরীফ ও তার বাবা
- হাসিনার ভিডিও ফাঁসকারী বিমান অফিসারকে হত্যা
- মালিকানাধীন সাবসিডিয়ারি গড়বে ব্যাংক এশিয়া
- প্রযুক্তি ও নিরাপত্তা সুবিধা বাড়াতে বার্জার পেইন্টসের প্রকল্প ব্যয় বৃদ্ধি
- দুই কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- অ্যালটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মেঘনা সিমেন্ট মিলসের ডিভিডেন্ড ঘোষণা
- ভিএফএস থ্রেড ডাইংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ফার কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ইউনিক হোটেলের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা
- মিউচুয়াল ফান্ডের বিধিমালা পর্যালোচনায় বিএসইসির উদ্যোগ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো জুট স্পিনার্স
- ৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা
- আরডি ফুডের ডিভিডেন্ড ঘোষণা
- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পতেঙ্গা পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো রেনউইক যজ্ঞেশ্বর
- সোনার নতুন দাম কার্যকর, আজ যে দামে বিক্রি হচ্ছে
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ইউনিডন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পাওয়ারের বিডির ডিভিডেন্ড ঘোষণা
- ট্রাস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির ডিভিডেন্ড ঘোষণা
- এসিআই ফরমুলেশনের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- নতুন পে-স্কেলে বেতন কবে থেকে, জানাল অর্থ মন্ত্রণালয়










.jpg&w=50&h=35)


