মামলা প্রসঙ্গে যা বললেন হাসিনার দোসর জ্যোতিকা জ্যোতি
নিজস্ব প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর নামে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয়েছে এসব অভিনয়শিল্পীকে। এ মামলায় আছে শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের সাবেক পরিচালক ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির নামও।জ্যোতিকা জ্যোতি জুলাই আন্দোলনের সময় তৈরি করা বিতর্কিত হোয়াটস্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সদস্য ছিলেন।
শেখ হাসিনা সরকারের সঙ্গে ছিল ঘনিষ্ঠতা। আওয়ামী লীগের দলীয় পদেও আছেন তিনি। হাসিনা সরকারের পতনের পর থেকেই বেশ চাপের মুখে রয়েছেন অভিনেত্রী। এবার হত্যাচেষ্টা মামলায় আসামি হওয়া প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ পোস্ট করেছেন তিনি।
যেখানে জ্যোতি জানান, কাউকে মারার কথা ভাবতেও পারেন না তিনি। আর সেখানে তার বিরুদ্ধেই কিনা এমন মামলা!ফেসবুক পোস্টে জ্যোতি লেখেন, ‘আজ পর্যন্ত আমার জীবনে আমি কোনদিন কোন মানুষের গায়ে হাত তুলিনি।আমার আদর্শের বাইরে, ভিন্নমতের কিংবা আমার শত্রুকেও আমি শারীরিক আঘাত করার কথা ভাবতেও পারিনা। আমি কোন পোকা, পিঁপড়া এদের মারিনা।
কখনো মশা মারিনা, যারা আমার কাছের তারা জানে। রাস্তাঘাটে ক্লান্ত, ক্ষুধার্ত প্রাণী দেখলে সাধ্যমত খাবার, পানি, আদর করে দেই। আমার ব্যাগে রাখা পানির বোতল থেকে পানি হাতে নিয়ে রাস্তার কুকুরদের খাইয়েছি অনেকবার। এর কারণ আমার ভীষণ মায়া হয়। মানুষ অনেককিছু পারলেও, প্রাণ সৃষ্টি করতে পারে না।
নিজেকে অনেক সংবেদনশীল দাবি করে অভিনেত্রী বলেন, ‘আমি কোন মারামারি, পিটানো, খুন, প্রাণী নির্যাতন, হত্যা-এসব ঘটনা বা ঘটনার ভিডিও দেখলে আমার এমন অনুভূতি হয় যে আমি অপ্রকৃতিস্থ হয়ে যাই। এগুলো মনে গেঁথে থাকে, আমি ডিপ্রেশনে ভুগতে থাকি। এই আমাকেই কিনা একের পর এক হত্যা মামলার আসামী করা হচ্ছ! যাদের আমি চিনিনা,জীবনে নাম শুনিনি তারা বাদী। মামলাগুলো এমনই মিথ্যা যে,মানুষ শুনেই হেসে দেয়।কিন্তু এই হাসি-তামাশার মামলাগুলো আমাকে বিষাদগ্রস্ত করে দিচ্ছে।কোন ভয়-ভীতি নয়, আমাকে মানসিকভাবে যন্ত্রণার মধ্যে ফেলছে। যে যন্ত্রণা আমাকে মানুষের থেকে, কাজের থেকে,স্বাভাবিক জীবনযাপন থেকে দূরে সরিয়ে এক বিষাদভরা জগতে নিয়ে যাচ্ছে। এসব মিথ্যা অপবাদ, সামাজিক মাধ্যমে এক শ্রেণীর মানুষের প্রতিহিংসার প্রকাশ-গালিগালাজ, নোংরামি, আমার জীবনীশক্তি শেষ করে দিচ্ছে।’
অভিনেত্রীকে হেনস্থা করা হচ্ছে জানিয়ে তিনি আরো লেখেন, ‘আসলে আমার অপরাধ কি, কেন আমাকে এরকম বিশ্রী সিচুয়েশন পার করতে হচ্ছে? আমার এই ক্ষতিপূরণ কে দেবে? এসব হেনস্থা,নিপীড়নের মানে কি?’
১৭ জন অভিনয়শিল্পীর বিরুদ্ধে হওয়া মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে― সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চার শ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। এসব আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ জোগান দিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে। মামলায় আসামি করা হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিমসহ ১৭ অভিনয়শিল্পীকে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- আইটিসির প্রথম প্রান্তিক প্রকাশ
- প্যারামাউন্ট টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসসির ডিভিডেন্ড ঘোষণা
- পাওয়ার গ্রিডের ডিভিডেন্ড ঘোষণা
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- এনভয় টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- সোনালী আঁশের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ
- যমুনা অয়েলের ডিভিডেন্ড ঘোষণা
- প্রতি ১০ সেকেন্ডে ৩ জন ! ২০২৬-এ ক্যান্সার নিয়ে লুকানো সত্য
- চিত্রনায়িকা পরীমনির ছবিতে জুতা নিক্ষেপ!
- অবশেষে মিলছে বকেয়া টাকা: ২২ হাজার বিমা গ্রাহকের জন্য স্বস্তির খবর
- ট্রাম্প-নেতানিয়াহুর পর এবার ক্ষমতা হারানোর টার্গেট মোদির
- শেয়ারবাজারে মন্দার স্রোত: বিদেশি বিনিয়োগকারীদের বড় ধাক্কা
- রাশেদের অভিযোগের জবাবে আমির হামজার বিস্ফোরক বক্তব্য
- ট্রাস্ট ইসলামী লাইফের আর্থিক অবস্থায় অবনতি, নয় মাসে ঘাটতি ৩০ লাখ টাকা
- “ইসলামের জন্য আমি ডাক্তারি পেশা ছেড়ে দিয়েছিলাম”
- আবু বকরকে নিয়ে এত আগ্রহ কেন? জানুন অজানা গল্প
- দেশে ফেরা নিয়ে অনড় শেখ হাসিনা, যা বলছে সরকার
- বিএফআইইউতে বড় রদবদল
- আমির হামজা সম্পর্কে যা জানালেন তাশরীফ
- ১০ বিষয়ে ফেল, তবু ফলাফলে জিপিএ-৫!
- সাক্ষীর চেয়ার ঘোরানো নিয়ে ট্রাইব্যুনালে উত্তেজনা, পরে যা ঘটল
- উত্থানের ধারাবাহিকতা নিয়ে সংশয়, সতর্ক লেনদেনে বিনিয়োগকারীরা
- ৮ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নেতানিয়াহু আউট, আইজেনকোট ইন
- হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া নিয়ে যা জানালেন আইনমন্ত্রী
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- বিপাকে পড়া বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় সুখবর
- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা
- ড্রাইভিং লাইসেন্স করতে লাগবে যেসব কাগজ, আবেদন করবেন যেভাবে
- মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- সৌদির সড়কে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় জানা গেল
- তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
- ৯ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে পরীমণিকে, নোটিশে আরও যেসব দাবি
- ন্যাশনাল টিউবসের কোম্পানি সচিব পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা পদ্মা অয়েলের
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ট ঘোষণা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- ৫০তম বিসিএস-এর চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে যা জানাল পিএসসি
- গাজী নজরুল ও আমির হামজার নারীঘটিত ঘটনায় জামায়াত গুম!
- চার দেশের নাগরিকদের জন্য সৌদি ভিসায় বড় সুখবর
- বিএনপির অনুষ্ঠানে শেখ হাসিনাকে নিয়ে লেখা গান, তুমুল শোরগোল
- ৮ নভেম্বর সরকারি ছুটি কি না, জানা গেল কারা পাবেন
- আমার নিরাপত্তা কোথায়’, ফেসবুকে বিচার চাইলেন ড. খন্দকার মোশাররফের পুত্রবধূ
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর













