ঢাকা, শনিবার, ২ মে ২০২৬

ব্যাংক এশিয়ার ডিভিডেন্ড ঘোষণা

২০২৫ এপ্রিল ৩০ ২১:২৫:৩২
ব্যাংক এশিয়ার ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ডে ঘোষণা করেছে। এরমধ্যে ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৪ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৭৯ পয়সা।

আলোচ্য অর্থবছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৫০ টাকা ৪৬ পয়সা। আগের বছর যা ছিল মাইনাস ৫ টাকা ৬৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ২৮ পয়সা।

আগামী ১৭ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ মে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে