আইএমএফের ঋণ কিস্তি না পেলেও চলবে: গভর্নর
নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কাছ থেকে চতুর্থ ও পঞ্চম কিস্তির ১৩০ কোটি ডলার পাওয়া না গেলেও বাংলাদেশের অর্থনীতির কোনো উল্লেখযোগ্য ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর স্থানীয় সময় শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আইএমএফের ঋণ খুব জরুরি নয়। না পেলে দেশের অর্থনীতি থেমে যাবে না।”
এই সাক্ষাৎকারটি শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন ওয়াশিংটনে বাংলাদেশ মিশনের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা।
গভর্নর আহসান মনসুর বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে নিজস্ব আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সংস্কার স্বাধীনভাবে বাস্তবায়ন করা। যেসব শর্ত গ্রহণযোগ্য, সেগুলোর ভিত্তিতেই আমরা ঋণ নিতে চাই।”
তিনি বলেন, “আমরা শ্রীলঙ্কা বা পাকিস্তান হয়ে যাইনি যে আমাদের জোর করেই ঋণ নিতে হবে। ৬ মাস আগেও হয়তো দরকার ছিল, এখন সে পরিস্থিতি নেই।”
আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চললেও বিনিময় হার ইস্যুতে এখনো মতৈক্যে পৌঁছানো যায়নি। গভর্নরের ভাষায়, “এখন বাজার স্থিতিশীল। ডলার বিক্রি করতে হচ্ছে না, হস্তক্ষেপও করা হচ্ছে না। অহেতুক বাজার অস্থির করাও ঠিক হবে না।”
তিনি আরও জানান, কর রাজস্ব আদায়ে আপাতত কোনো জটিলতা নেই, তবে আইএমএফ মুদ্রার বিনিময় হারে নমনীয়তা চায়, যেখানে বাংলাদেশ কিছুটা ‘দোটানায়’ রয়েছে।
আইএমএফ ঋণ না পেলে অন্য দাতা সংস্থার অর্থায়ন প্রভাবিত হয় কিনা জানতে চাইলে গভর্নর বলেন, “প্রকল্প ঋণে সমস্যা হয় না। বাজেট সহায়তার জন্য আইএমএফের প্রত্যয়ন দরকার হয়। তবে বাজেট সহায়তা না নেওয়ার দিকেই ভাবা উচিত।”
তার মতে, “প্রকল্প ঋণে বিনিয়োগের মাধ্যমে সামাজিক ও আর্থিক রিটার্ন পাওয়া যায়। কিন্তু বাজেট সহায়তায় তা সম্ভব হয় না।”
আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন সভায় অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদসহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা।
গভর্নর বলেন, “যুক্তরাষ্ট্রের শুল্কনীতি বিশ্বজুড়ে ঝড় তুলেছে। এর প্রভাব বাংলাদেশের ওপরও পড়ছে। তাই আইএমএফ নিজেও কিছুটা ‘পিছিয়ে’ আছে। আলোচনা এখনও চলছে। ঐকমত্যে পৌঁছানো গেলে ভালো, না হলেও সমস্যা নেই।”
মুয়াজ/
পাঠকের মতামত:
- কেউ জাহান্নামের ভয়ে ইবাদত করলে কবুল হবে?
- সীমান্তে একের পর এক অ্যাকশনে বাংলাদেশীরা
- শেখ হাসিনার নতুন ঘোষণায় দুই ভাগে বিভক্ত আ. লীগ
- অবশেষে ভারত নয়, বাংলাদেশই ভারতকে চালায়
- আন্তর্জাতিক পর্যায়ে দুটি গুরুত্বপূর্ণ সম্মাননা পেল বাংলাদেশ ব্যাংক
- মিস ওয়ার্ল্ডের মঞ্চে হঠাৎ মেসি!
- ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি নিয়ে বড় সিদ্ধান্ত
- প্রতিমন্ত্রীর গাড়িতে হঠাৎ ট্রাকের ধাক্কা, যা ঘটল ঘটনাস্থলে
- সাপ্তাহিক ব্লক মার্কেটে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মিউচুয়াল ফান্ডের দাপট
- বেহেশতে যাওয়ার আশায় স্বপরিবারে ইসলাম গ্রহণ
- ২০২৭ সালের পবিত্র হজযাত্রীদের জন্য জরুরি বার্তা
- সৌদি-আমিরাতসহ ৪১ দেশে প্রবাসীদের জন্য সুখবর
- ফের লং মার্চের ঘোষণা জামায়াতের
- ভোট দিতেই হবে, না হলে ‘জাহান্নাম’: ট্রাম্প
- অনুমোদনের পরও পে স্কেলের গেজেট নেই যা জানালেন কর্মকর্তারা
- জুমার দিনের পূর্ণ ফজিলত পেতে যে আমলগুলো করবেন
- স্কুলে ভয়াবহ আগুন, হুড়োহুড়িতে নিহত ২৪ শিশু শিক্ষার্থী
- বাঁধন ইস্যুতে ২৪ ঘণ্টা পর আনিসুল হকের 'ন্যাকামি'
- বাংলাদেশে চুরি যাওয়া লেমু এখন ভারতের আম্বানির কাছে
- তেলের ওপর পানি, অসম্ভবকে সম্ভব সৌদি মরুভূমিতে
- বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইলের চুক্তি
- তেলাপোকা দিয়ে বিষ্ময়কর আবিষ্কার করলো বিজ্ঞানীরা
- ২০৩০ সালের মধ্যেই মানবজাতির বিলুপ্তি!
- অভিনয় ছেড়ে আল্লাহর পথে এসে বিনোদন জগতে আলোড়ন ফেলেছেন যারা
- একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর
- ভ্যাট নিয়ে ছোট ব্যবসায়ীদের ওপর এনবিআরের নতুন পরিকল্পনা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনা ও রুপার বাজারদর একনজরে
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- আজকের নামাজের সময়সূচি (১১ সেপ্টেম্বর)
- বিও হিসাব নিয়ে অভিযোগ, ব্যবস্থা নিতে বিএসইসিকে মন্ত্রণালয়ের নির্দেশ
- দুঃসংবাদ: যুক্তরাষ্ট্রে কর্মী ভিসায় বড় পরিবর্তনের প্রস্তাব
- ২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে যেখানে
- বাড়ছে হাম, ২৪ ঘণ্টায় আরও ৭ প্রাণহানি
- পাস হলো এসআরবি বিল ২০২৬, বিলুপ্ত র্যাব
- এমপিদের নম্বর থেকেই আসছে টাকা চাওয়ার মেসেজ, নেপথ্যে যারা !
- পরমাণু শক্তি নিয়ে বাংলাদেশে আসছে আমেরিকা, নেপথ্যে বড় খেলা!
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
- ফেসবুকে গালাগাল বন্ধে আসছে আইন, বড় বার্তা তথ্যমন্ত্রীর
- রুমিন ফারহানাকে কড়া জবাব দিলেন মানসুরা আলম
- আনন্দবাজার তো আনন্দ নিয়া ব্যস্ত থাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- সুদের হার কমলেও ঋণে অনীহা ব্যবসায়ীদের, নেপথ্যে কী?
- বিএনপি'র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিন্ন সুর
- পুলিশে বড় রদবদল, ৭ কর্মকর্তা পেলেন নতুন দায়িত্ব
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- শিশুদের রুকিয়া করার সঠিক নিয়ম ও প্রয়োগ পদ্ধতি
- ভারত সফরে আগ্রহী তারেক রহমান, জানা গেলো সম্ভাব্য সময়
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
অর্থনীতি এর সর্বশেষ খবর
- আন্তর্জাতিক পর্যায়ে দুটি গুরুত্বপূর্ণ সম্মাননা পেল বাংলাদেশ ব্যাংক
- বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইলের চুক্তি
- একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনা ও রুপার বাজারদর একনজরে













