শেয়ার কারসাজির তদন্ত প্রতিবেদনেও কারসাজির অভিযোগ!
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে চলছে বিনিয়োগকারীদের ধারাবাহিক রক্তক্ষরণ। এমন অস্থিরতার মধ্যেও প্রতিদিনই চলছে একাধিক কোম্পানির শেয়ার নিয়ে বড় বিনিয়োগকারীদের কারসাজি। এসব কারসাজির মধ্যে হাতে গোনা দুই-একটা কারসাজিতে যুক্ত রাগব-বোয়ালদের ধরতে করা হয় তদন্ত কমিটি। সেই তদন্ত কমিটির সদস্যরাও কারসাজিকারীর রাগব-বোয়ালদের বাঁচাতে করেন কারসাজির প্রতিবেদন। তেমনি একটি কোম্পানির কারসাজির তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছে খোদ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটি হলো এনার্জিপাওয়ার জেনারেশন পিএলসি।
বন্ধ হওয়ার দ্বারপ্রান্তে থাকা আওয়ামী ঘরোনার এনার্জিপ্যাকের শেয়ার দাম মাত্র ১২ কর্মদিবসে প্রায় দ্বিগুণ বেড়েছে। এ সময় কোম্পানিটির দৈনিক লেনদেনও বেড়েছে প্রায় ২০ গুণ। কোম্পানিটির শেয়ার দামে ও লেনদেনে হঠাৎ এমন পরিবর্তনের পেছনে মৌলিক কোনো কারণ নেই বলে অনেকেই মনে করছেন; বরং গুঞ্জন রয়েছে যে, একটি নির্দিষ্ট গোষ্ঠী বাজারে পরিকল্পিতভাবে শেয়ারটি দামের বৃদ্ধি ঘটিয়ে মুনাফা আদায় করেছে।
এরই প্রেক্ষিতে কোম্পানিটির শেয়ার লেনদেনের বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ একটি তদন্ত পরিচালনা করে। কিন্তু তদন্ত প্রতিবেদনে বড় অসঙ্গতি ধরা পড়ে। যেখানে তিনটি সন্দেহজনক বিও (বেনিফিশিয়ারি ওনার) হিসাবের তথ্য বাদ দেও্রয়া হয় এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনের তথ্যও অনুপস্থিত রাখে। এসব কারণে বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির কারসাজির তথ্য অনুসন্ধানে নতুন তদন্ত পরিচালনা করার নির্দেশ দেয়।
বিএসইসি মনে করেছে, ডিএসইর তদন্ত প্রতিবেদনটি ঘাটতিপূর্ণ। কমিশন সম্প্রতি ডিএসইর সিআরওকে একটি চিঠি পাঠিয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে, তদন্ত প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের ব্যাখ্যা দেয়নি এবং বিও হিসাবগুলোর ভূমিকা অনুপস্থিত। ফলে বিএসইসি ১৫ কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে।
তদন্তে দেখা গেছে, ২৯ জানুয়ারি এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ার দাম ছিল ১২ টাকা ৫০ পয়সা, যা মাত্র ১২ দিনে বেড়ে দাঁড়িয়েছে ২৪ টাকায়। শেয়ার লেনদেনও বেড়েছে অস্বাভাবিকভাবে; উদাহরণস্বরূপ, ২৮ জানুয়ারির ৮৪ হাজার থেকে ৪ ফেব্রুয়ারিতে লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ২৭ লাখেরও বেশি, যা প্রদর্শন করছে যে বাজারে সম্ভবত মনোপলির খেলা চলছে।
বিএসইসি বলেছে, এমন ধরনের দাম বৃদ্ধি এবং অস্বাভাবিক লেনদেনের তদন্তে কোনো ধরনের গাফিলতি বা তথ্য গোপন সহ্য করা হবে না। কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কড়া নির্দেশনা দিয়েছেন, তদন্তে সব প্রশ্নের উত্তর থাকতে হবে এবং দায় নির্ধারণ ও শাস্তির বিষয়টি নিশ্চিত করতে হবে।
মিজান/
পাঠকের মতামত:
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া? দিল পূর্বাভাস
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড
- ‘চান্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই জমা পড়ল ৯ অভিযোগ
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- চার খুনের ঘটনায় নতুন মোড়, জবানবন্দিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়









