অর্থ উপদেষ্টা দিলেন বড় সুখবর, আগামী বাজেটে মিলবে চমক
নিজস্ব প্রতিবেদক : আগামী বাজেটে স্থানীয়ভাবে কর্মসংস্থান বাড়ানোর এবং বেসরকারি খাতে বিনিয়োগকে উৎসাহিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ জন্য বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদরাসা ভবন নির্মাণ এবং নদীশাসনের মতো প্রকল্প হাতে নেওয়া হবে।
মঙ্গলবার (২৫ মার্চ) অর্থ মন্ত্রণালয়ে অর্থনৈতিক রিপোর্টাস ফোরামের (ইআরএফ) সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও জানান, বেসরকারি খাতে বিনিয়োগ উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহি আনতে 'ব্যাংক রেজুলেশন অ্যাক্ট' চালু করা হবে।
ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা বলেন, এলডিসি গ্রাজুয়েশনের আগেই ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরানো এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা জরুরি। তিনি আরও জানান, আগামী বাজেটে উচ্চ মূল্যস্ফীতির হার বিবেচনায় করমুক্ত আয়সীমা অন্তত ৫ লাখ টাকা নির্ধারণ করা উচিত।
অন্যদিকে, তিনি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার পরিমাণ বাড়ানোর জন্য প্রস্তাব দেন। তিনি সরকারের ঋণ ব্যবস্থাপনা সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি, দেশের আটটি বিভাগীয় শহরের প্রত্যেকটিতে সম্মিলিত সামরিক হাসপাতালের মানের একটি হাসপাতাল স্থাপনের জন্য বাজেটে বরাদ্দ রাখার সুপারিশ করেন।
এছাড়া, সরকারী কর্মীদের ঝুঁকিভাতা প্রত্যাহারের প্রস্তাবও করা হয়, যা আর্থিক বৈষম্য সৃষ্টি করছে। ব্যাংকিং খাতের উপর আবগারি শুল্ক প্রত্যাহারের জন্যও সুপারিশ করা হয়েছে, যাতে সাধারণ জনগণের সঞ্চয় করার আগ্রহ বাড়ে।
এই প্রস্তাবনা গুলি আগামী বাজেটে অন্তর্ভুক্ত হলে দেশের অর্থনৈতিক অবস্থা এবং জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
মুসআব/
পাঠকের মতামত:
- দরপতনের নেপথ্যে কারা, তদন্ত ও কার্যকর ব্যবস্থা চান বাজার সংশ্লিষ্টরা
- জাপানের টাকায় ভারতের কোম্পানি ঢাকায়
- তাহসিফের মরদেহ উদ্ধার নিয়ে যা জানাল পরিবার
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- এনআরবিসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা নেটওয়ার্কসের ডিভিডেন্ড ঘোষণা
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- রিপাবলিক ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো রহিমা ফুড
- এসিআই ফর্মুলেশন্সের তথ্য হালনাগাদের অনুরোধ
- দুই কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
- সামিট অ্যালায়েন্স পোর্টের ডিভিডেন্ড ঘোষণা
- রূপালী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিয়ন ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অগ্নি সিস্টেমসের ডিভিডেন্ড ঘোষণা
- ম্যারিকো বাংলাদেশের ডিভিডেন্ড ঘোষণা
- এক নজরে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড
- ক্রাফটসম্যান ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হিমাদ্রির ডিভিডেন্ড ঘোষণা
- ভিডিওবার্তায় ক্ষমা চাইলেন তাশরীফ ও তার বাবা
- হাসিনার ভিডিও ফাঁসকারী বিমান অফিসারকে হত্যা
- মালিকানাধীন সাবসিডিয়ারি গড়বে ব্যাংক এশিয়া
- প্রযুক্তি ও নিরাপত্তা সুবিধা বাড়াতে বার্জার পেইন্টসের প্রকল্প ব্যয় বৃদ্ধি
- দুই কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- অ্যালটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মেঘনা সিমেন্ট মিলসের ডিভিডেন্ড ঘোষণা
- ভিএফএস থ্রেড ডাইংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ফার কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ইউনিক হোটেলের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা
- মিউচুয়াল ফান্ডের বিধিমালা পর্যালোচনায় বিএসইসির উদ্যোগ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো জুট স্পিনার্স
- ৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা
- আরডি ফুডের ডিভিডেন্ড ঘোষণা
- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পতেঙ্গা পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো রেনউইক যজ্ঞেশ্বর
- সোনার নতুন দাম কার্যকর, আজ যে দামে বিক্রি হচ্ছে
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ইউনিডন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পাওয়ারের বিডির ডিভিডেন্ড ঘোষণা
- ট্রাস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির ডিভিডেন্ড ঘোষণা
- এসিআই ফরমুলেশনের ডিভিডেন্ড ঘোষণা
- বার্জার প্ইেন্টসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- নতুন পে-স্কেলে বেতন কবে থেকে, জানাল অর্থ মন্ত্রণালয়










.jpg&w=50&h=35)


