ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, খুলনা বিভাগের পঞ্চম পুনর্মিলনী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, খুলনা বিভাগের পঞ্চম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। পুনর্মিলনীর মূল শ্লোগান ছিল "স্মৃতিতে অমলিন, প্রাণের বন্ধন।"
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় খুলনার খালিশপুরের ক্রিসেন্ট জুট মিল অফিসার্স ক্লাবে এই পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সাবেক জিএস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানীর নেতৃত্বে কেন্দ্রীয় অ্যালামনাইর একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ডুয়া’র প্রতিনিধি দলে ছিলেন রশিদ আহমেদ মামুন, বায়েজীদ বোস্তামী (দপ্তর), মো. তহা ও অর্থ উপ-কমিটির সদস্য সচিব নাজমুস সায়াদাত।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, খুলনার সভাপতি ও সরকারি পাইওনিয়ার মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. শামীম হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের খুলনা বিভাগের মহাসচিব ও খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরিফ মোহাম্মাদ খান।
প্রধান অতিথির বক্তব্যে রকিবুল ইসলাম বকুল বলেন, "আমরা যেখানেই যাই না কেন, যখনই আমরা শুনি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখনই একে অপরের প্রতি একটা আন্তরিকতা চলে আসে। সেটা বাংলাদেশের ভেতরে হোক, কিংবা বাংলাদেশের বাইরে হোক। আমি যখন দেশের বাইরে কোথাও গিয়েছি, সেখানে কোনো অনুষ্ঠানে বা আলোচনা সভায় যখনই শুনি ঢাকা বিশ্ববিদ্যালয়, অটোমেটিকভাবে টান অনুভব করি। ওখানে কিন্তু আমরা কখনোই চিন্তা করি না কে কোন দলের, কে কোন মতের, এটা আমরা সাধারণত ভুলে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধনটা এমনই অটুট থাকে যে, যে অবস্থায় থাকুক না কেন, সম্পূর্ণভাবে একটি আন্তরিকতাপূর্ণ সম্পর্ক বিরাজমান থাকে। এটাই আমাদের বৈশিষ্ট্য, এটাই আমাদের শক্তি।"
সম্মানিত অতিথির বক্তব্যে এ টি এম আবদুল বারী ড্যানী শুভেচ্ছা জানিয়ে বলেন, "আজ এখানে উপস্থিত হয়ে অত্যন্ত ভাল লাগছে। সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল অ্যালামনাই সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্য হওয়ার অনুরোধ জানাচ্ছি। আমাদের ওয়েবসাইটে ফর্ম দেওয়া আছে। সেখানে ডিটেইলস ও এক কপি ছবি দিয়ে পাঁচ হাজার টাকা দিলেই অটোমেটিকভাবে ফর্মগুলো জমা হবে।"
তিনি আরও বলেন, "আগে আমরা অনেকেই ইচ্ছে থাকা সত্ত্বেও অ্যালামনাইয়ের সদস্য হতে পারিনি। অনেকে আবেদন করেও সদস্য হতে পারেননি। আমরা পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের খুঁজে বের করছি, বিভাগে বিভাগে প্রোগ্রাম করছি। আমরা সকলকে মূল অ্যালামনাইয়ের সাথে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী, যে যেখানে আছেন, আমরা সবার সাথে একটি সেতুবন্ধন করতে চাই, সবার সাথে সম্পৃক্ত হতে চাই, সবার সুখ-দুঃখের খবর রাখতে চাই, সবার পাশে থাকতে চাই।"
দিনব্যাপী পুনর্মিলনীতে খুলনা ও এর বিভিন্ন জেলায় বসবাসকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। স্মৃতিচারণ, আলোচনা সভা, ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান আয়োজনে মুখর ছিল এই মিলনমেলা।
আলীম/
পাঠকের মতামত:
- আইপিও ছাড়াই শেয়ারবাজারে আসার পথ খুলল, সরকারের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির বাধা সরাল সরকার, খুলল নতুন পথ
- ভারতে শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- জিয়াউর রহমানের প্রশংসা করে, তারেক রহমানকে যা বললেন পিনাকী
- বাতাসের মান নিয়ে ঢাকার জন্য বড় সতর্কবার্তা
- অসম নিয়ম নীতিতে ডানা ভাঙছে নন-ব্যাংক আর্থিক খাতের
- ব্যাংকিং খাতে উদ্বৃত্ত তারল্য ৪ লাখ কোটি টাকা অতিক্রম, তবুও কাটেনি সংকট
- মিউচুয়াল ফান্ডের ইউনিটের দামে অস্বাভাবিক ব্যবধান, বিনিয়োগকারীদের সতর্কতা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- পরিবর্তনের বার্তা আছে, পতন ঠেকানোর উদ্যোগ নেই
- ৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংক ও প্রথম আলোর বাণিজ্যিক সম্পর্ক নিয়ে তোলপাড় করা প্রতিবেদন
- বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে বাজারে গিয়ে নতুন বার্তা দিলেন গভর্নর
- ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের নতুন করিডোর
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিদেশে ব্যবসা সম্প্রসারণে রেনেটার ধারাবাহিক উন্নতি, শিগগিরই আসছে সুখবর
- ‘এটি পঞ্চমবার’—নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নাহিদের দাবি
- এপেক্স গ্রুপের দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সীমান্তে মিয়ানমারের হামলা এখন কি করবে বাংলাদেশ
- যেসব কারণে অতীতে বিএনপির ৭ জন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল
- ১৫ লাখ ১৫ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- অ্যাপেক্স ফুডসের ইপিএস-এনএভিতে বড় উত্থান, তবুও ডিভিডেন্ড অপরিবর্তিত
- শেয়ার হস্তান্তর শেষে ডোমিনেজ স্টিলের পর্ষদে বড় পরিবর্তন
- আয় বৃদ্ধি সত্বেও ডিভিডেন্ড বাড়েনি তালিকাভুক্ত কোম্পানির
- আইপিও অনুমোদন দ্রুত করতে ডিএসই-সিএসই-বিএসইসির সমন্বিত উদ্যোগ
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন, এক বছরের সময়সীমা জানালেন আমির খসরু
- বাংলাদেশে ১০০ জনের মধ্যে ৯৯ জনই কেন শেয়ারবাজারে বিনিয়োগ করেন না?
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- ৯২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, ৮ মাসের লেনদেনে বড় চমক
- ডিভিডেন্ড মৌসুমেও পতন, আস্থা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ জরুরি
- ৪ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু
- আইডিআরএর তদারকিতে ৭৬৪১ পলিসিধারীর দাবি পরিশোধ
- ভারতীয়-পাকিস্তানিদের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা
- ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রধান
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
জাতীয় এর সর্বশেষ খবর
- ভারতে শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- জিয়াউর রহমানের প্রশংসা করে, তারেক রহমানকে যা বললেন পিনাকী
- বাতাসের মান নিয়ে ঢাকার জন্য বড় সতর্কবার্তা
- ইসলামী ব্যাংক ও প্রথম আলোর বাণিজ্যিক সম্পর্ক নিয়ে তোলপাড় করা প্রতিবেদন
- ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের নতুন করিডোর




.jpg&w=50&h=35)








