×
ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

যেসব কারণে অতীতে বিএনপির ৭ জন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল

২০২৬ অক্টোবর ০৫ ১০:৩৬:১৫
যেসব কারণে অতীতে বিএনপির ৭ জন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিতে স্বপ্রণোদিত হয়ে পদত্যাগের নজির বিরল হলেও, দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে দায়িত্ব ছাড়ার সংস্কৃতি বেশ পুরনো। বিশেষ করে দুর্নীতির অভিযোগ, প্রশাসনিক ব্যর্থতা কিংবা দলীয় সিদ্ধান্তের পরিপন্থী অবস্থানের কারণে অনেক সময় বিএনপির নেতাদের মন্ত্রীসভা বা দলীয় পদ ছাড়তে হয়েছে। তবে সবক্ষেত্রেই তাদের এই পদত্যাগের পেছনে স্বপ্রণোদিত সিদ্ধান্তের চেয়ে দলীয় প্রধানের নির্দেশই মূল ভূমিকা পালন করেছে।

১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর তৎকালীন শিল্পমন্ত্রী জহিরুদ্দিন খান দায়িত্ব পান। পরবর্তীতে ১৯৯৫ সালে দেশব্যাপী তীব্র সার সংকট দেখা দিলে পরিস্থিতির দায়ভার গ্রহণ করে তাকে পদত্যাগ করতে হয়। একই মেয়াদে তথ্য প্রতিমন্ত্রী নাজমুল হুদার ক্ষেত্রেও দলীয় অবস্থানের সাথে সাংঘর্ষিক বক্তব্যের কারণে তাকে পদত্যাগ করতে হয়। ২০০১ থেকে ২০০৬ মেয়াদে বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং জ্বালানি প্রতিমন্ত্রী এ.কে.এম. মোশাররফ হোসেনকেও নানা অভিযোগ ও অভ্যন্তরীণ বিরোধের জেরে দলীয় প্রধানের নির্দেশে পদত্যাগ করতে হয়।

এই তালিকার সর্বশেষ সংযোজন হলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। ঢাকার মিরপুরের রাড্ডা এমসিএইচ এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তার নাম আসার পর দলীয় চেয়ারপারসনের নির্দেশে গত ১ অক্টোবর তিনি পদত্যাগ করেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, স্বপ্রণোদিত না হলেও দলীয় প্রধানের নির্দেশে এ ধরনের পদত্যাগ দলের ভেতরে কঠোর শৃঙ্খলা ও দায়বদ্ধতার বার্তা দেয়। অপরাধের দায় দলের ওপর চাপতে না দেওয়ার এই কৌশলী অবস্থান বিএনপি তাদের শাসনামলের শুরু থেকেই বজায় রেখে আসছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে