×
ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

এপেক্স গ্রুপের দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

২০২৬ অক্টোবর ০৫ ১০:৫০:৪৩
এপেক্স গ্রুপের দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স গ্রুপের দুই কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- এপেক্স স্পিনিং এবং এপেক্স ফুডস। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এপেক্স স্পিনিং

কোম্পানিটি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ১৭ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২০ টাকা ৪৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২২ টাকা ১৫পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৮১ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে আগামী ২৬ নভেম্বর ২০২৬, সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে।ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ অক্টোবর ২০২৬।

এপেক্স ফুডস

কোম্পানিটি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ২১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৪১ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬৪ টাকা ৮৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ঋণাত্বক ৫৯ টাকা ১৬ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪১ টাকা ৯৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে আগামী ২৬ নভেম্বর ২০২৬, বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে।ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ অক্টোবর ২০২৬।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে