×
ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা 

২০২৬ অক্টোবর ০৪ ১১:৩২:৫৮
৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পিএলসির ৩০ লাখ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছে ব্যাংকটির পরিচালকের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রাউজার লাইন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ট্রাউজার লাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রানা লায়লা হাফিজ একই সঙ্গে পূবালী ব্যাংক পিএলসির একজন পরিচালক। সেই সূত্রেই প্রতিষ্ঠানটি ব্যাংকের পরিচালকের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে বিবেচিত।

ঘোষণা অনুযায়ী, প্রতিষ্ঠানটি ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির মাধ্যমে প্রচলিত বাজারদরে এই শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে