আইপিও ছাড়াই শেয়ারবাজারে আসার পথ খুলল, সরকারের বড় সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে কোম্পানির সরাসরি তালিকাভুক্তির (ডাইরেক্ট লিস্টিং) ক্ষেত্রে এতদিন যে সরকারি বিধিনিষেধ ছিল, তা প্রত্যাহার করেছে সরকার। এর ফলে সরকারি, বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন কোম্পানিগুলোর জন্য প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও ছাড়াই নির্দিষ্ট শর্তে স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্ত হওয়ার সুযোগ তৈরি হলো।
সোমবার (৫ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের শেয়ারবাজার-১ শাখা থেকে এ–সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের শেয়ারবাজার-১ শাখার উপসচিব মো. মামুন রশীদ স্বাক্ষর করেছেন।
চিঠিতে বলা হয়েছে, শেয়ারবাজারের টেকসই উন্নয়নের স্বার্থে সরাসরি তালিকাভুক্তির ওপর আগে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বিএসইসির ১৯ আগস্ট ২০২৬ তারিখের একটি চিঠির পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি স্মারকের মাধ্যমে স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির বিষয়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে প্রায় ছয় বছর আগে আরোপ করা ওই বিধিনিষেধ প্রত্যাহার হলো।
সাধারণত কোনো কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে প্রাথমিক গণপ্রস্তাম বা আইপিওর মাধ্যমে নতুন শেয়ার ইস্যু করে বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে। অন্যদিকে ডাইরেক্ট লিস্টিংয়ের ক্ষেত্রে কোম্পানির বিদ্যমান শেয়ারহোল্ডারদের মালিকানাধীন শেয়ার বিক্রির মাধ্যমে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার সুযোগ থাকে। ফলে নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারলে নতুন করে আইপিও প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়েও কোনো কোম্পানি শেয়ারবাজারে আসতে পারবে।
তবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নতুন চিঠিতে সরাসরি তালিকাভুক্তির বিস্তারিত শর্ত বা প্রক্রিয়া নির্ধারণ করা হয়নি। শুধু ২০২০ সালে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়েছে। ফলে কোনো কোম্পানি কীভাবে ও কোন শর্তে সরাসরি তালিকাভুক্ত হতে পারবে, সে ক্ষেত্রে বিএসইসির সংশ্লিষ্ট বিধিমালা ও নিয়ন্ত্রক কাঠামোই গুরুত্বপূর্ণ হবে।
এরই মধ্যে বিএসইসি ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সিকিউরিটিজের সরাসরি তালিকাভুক্তি) বিধিমালা, ২০২৬’-এর খসড়া অনুমোদন করেছে। প্রস্তাবিত বিধিমালায় নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আইপিও ছাড়াই বিদ্যমান শেয়ারহোল্ডারদের মালিকানাধীন শেয়ারের ১০ থেকে ২০ শতাংশ বিক্রির মাধ্যমে কোম্পানির সরাসরি তালিকাভুক্তির সুযোগ রাখার কথা বলা হয়েছে।
এ ছাড়া বিএসইসির ওয়েবসাইটে ‘ডাইরেক্ট লিস্টিং অব সিকিউরিটিজ অন দ্য স্টক এক্সচেঞ্জ রুলস, ২০২৬’-এর খসড়াও প্রকাশ করা হয়েছে। খসড়াটির বিষয়ে অংশীজনদের মতামত দেওয়ার সময়সীমা গত ১৫ সেপ্টেম্বর শেষ হয়েছে।
সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে সরাসরি তালিকাভুক্তির বিষয়ে এখন বিএসইসির পরবর্তী পদক্ষেপ এবং চূড়ান্ত বিধিমালার দিকে নজর থাকবে শেয়ারবাজারসংশ্লিষ্টদের।
মুয়াজ/
পাঠকের মতামত:
- ১০ বছর পথচলার পর ভেঙে গেল প্রীতম-শাহতাজের সংসার
- শুধু জামায়াতকে ঠেকানোর জন্যই বিএনপি-হেফাজতের ত্যাগ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- ওয়াসার জমি দখল করা সেই ব্যক্তিই হলেন চেয়ারম্যান!
- শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির বাধা সরাল সরকার, খুলল নতুন পথ
- ভারতে শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- জিয়াউর রহমানের প্রশংসা করে, তারেক রহমানকে যা বললেন পিনাকী
- বাতাসের মান নিয়ে ঢাকার জন্য বড় সতর্কবার্তা
- অসম নিয়ম নীতিতে ডানা ভাঙছে নন-ব্যাংক আর্থিক খাতের
- ব্যাংকিং খাতে উদ্বৃত্ত তারল্য ৪ লাখ কোটি টাকা অতিক্রম, তবুও কাটেনি সংকট
- মিউচুয়াল ফান্ডের ইউনিটের দামে অস্বাভাবিক ব্যবধান, বিনিয়োগকারীদের সতর্কতা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- পরিবর্তনের বার্তা আছে, পতন ঠেকানোর উদ্যোগ নেই
- ৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংক ও প্রথম আলোর বাণিজ্যিক সম্পর্ক নিয়ে তোলপাড় করা প্রতিবেদন
- বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে বাজারে গিয়ে নতুন বার্তা দিলেন গভর্নর
- ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের নতুন করিডোর
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিদেশে ব্যবসা সম্প্রসারণে রেনেটার ধারাবাহিক উন্নতি, শিগগিরই আসছে সুখবর
- ‘এটি পঞ্চমবার’—নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নাহিদের দাবি
- এপেক্স গ্রুপের দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সীমান্তে মিয়ানমারের হামলা এখন কি করবে বাংলাদেশ
- যেসব কারণে অতীতে বিএনপির ৭ জন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল
- ১৫ লাখ ১৫ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- অ্যাপেক্স ফুডসের ইপিএস-এনএভিতে বড় উত্থান, তবুও ডিভিডেন্ড অপরিবর্তিত
- শেয়ার হস্তান্তর শেষে ডোমিনেজ স্টিলের পর্ষদে বড় পরিবর্তন
- আয় বৃদ্ধি সত্বেও ডিভিডেন্ড বাড়েনি তালিকাভুক্ত কোম্পানির
- আইপিও অনুমোদন দ্রুত করতে ডিএসই-সিএসই-বিএসইসির সমন্বিত উদ্যোগ
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন, এক বছরের সময়সীমা জানালেন আমির খসরু
- বাংলাদেশে ১০০ জনের মধ্যে ৯৯ জনই কেন শেয়ারবাজারে বিনিয়োগ করেন না?
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- ৯২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, ৮ মাসের লেনদেনে বড় চমক
- ডিভিডেন্ড মৌসুমেও পতন, আস্থা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ জরুরি
- ৪ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু
- আইডিআরএর তদারকিতে ৭৬৪১ পলিসিধারীর দাবি পরিশোধ
- ভারতীয়-পাকিস্তানিদের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা
- ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা









