×
ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ অক্টোবর ০৪ ১৪:৪৯:২৯
৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৪ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস্‌। আজ কোম্পানিটির ১৮ কোটি ৭৭ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইল। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৮৭ লাখ ৪ হাজার টাকার।

১৩ কোটি ৬০ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস্‌।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, সোনালী লাইফ ইন্সুরেন্স, এসআইপিএলসি, সোনালী আঁশ, মতিন স্পিনিং মিলস্‌, সায়হাম কটন মিলস এবং আইপিডিসি ফাইন্যান্স।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে