ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬

রাজশাহী থেকে মৌসুমী গ্রেপ্তার

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ১৮:২৮:২৪
রাজশাহী থেকে মৌসুমী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী মৌসুমী রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতের কোনো এক সময় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৌসুমী রহমান পুঠিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ওই পদ থেকে অপসারিত হন। গত সোমবার রাতে তিনি এলাকায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে মৌসুমীকে গ্রেপ্তার করতে পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালায়, তবে সেখানে তাঁকে পাওয়া যায়নি।

পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানিয়েছেন, "ডিবি পুলিশ রাজশাহী থেকে মৌসুমী রহমানকে গ্রেপ্তার করেছে। তাঁকে আমাদের কাছে হস্তান্তর করা হতে পারে, এরপর নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।"

এছাড়া, মৌসুমীর বাড়িতে হামলার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, "এখন পর্যন্ত আমাদের কাছে কেউ এ বিষয়ে অভিযোগ করেনি।"

কেএইচ

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে