ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বিপিএলে যে দলে খেলবেন মাশরাফি

২০২৪ অক্টোবর ১৪ ১৩:৫৮:২৬
বিপিএলে যে দলে খেলবেন মাশরাফি

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১ তম আসরে সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা গত দুই আসরের মতো এবারও খেলবেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে।

সিলেট স্ট্রাইকার্স তাকে ৪০ লাখ টাকা পারিশ্রমিকে ক্যাটাগরি ‘বি’ থেকে দলে নিয়েছেন।

গত আসরে জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে বিপিএলের মাঝপথ থেকে বিরতি নিয়েছিলেন মাশরাফি। ওই সময় তার অনুপস্থিতিতে মোহাম্মদ মিঠুনকে অধিনায়ক ঘোষণা করেছিল সিলেট।

আগে থেকে হাঁটুর সমস্যায় ভুগছেন মাশরাফি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে নেই লম্বা সময় ধরে। গত আসরে পুরোপুরি ফিট না থাকায় বিপিএল খেলার আদর্শ অবস্থায় নেই বলে স্বীকার করেছিলেন ৪১ বছর বয়সি এই পেসার।

এর মধ্যে সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে মাশরাফির বিরুদ্ধে মামলাও হয়েছে। তারপর সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোরপূর্বক দখলের অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা করেন ফ্র্যাঞ্চাইজিটির সাবেক মালিক সারোয়ার গোলাম চৌধুরী।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে