স্বল্প খরচে এমবিবিএস পড়ার সুযোগ চার দেশে
লাইফস্টাইল ডেস্ক : এমনটা অনেকেই ভাবেন যে বিদেশ থেকে ডাক্তারি পাস করে বাংলাদেশে এসে প্র্যাকটিস করার সুযোগ কম। তবে আসলে কিন্তু এমনটা নয়।
বিষয়টি অনেকের অজানা যে দেশের বাইরে থেকে ডাক্তারি পাস করার পর দেশে ও বিদেশে ক্যারিয়ার গঠনের ভালো সুযোগ রয়েছে। কিন্তু কোন কোন দেশে পড়তে যাবেন তা জেনে নেওয়া জরুরি।
আজকের প্রতিবেদনে এমন কয়েকটি দেশ নিয়ে কথা বলবো যে দেশগুলোতে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলে দেশে ও বিদেশে ক্যারিয়ার গঠনের ভালো সুযোগ পাবেন।
ফিলিপাইন: দেশটিতে সব কোর্সই ইংরেজি ভাষার হয়। কোর্সে যুক্তরাষ্ট্রের কারিকুলাম অনুসরণ করা হয়। দেশটির আরেকটি সুবিধা হলো, এখানে ইউএসএমএলইয়ের পাসের হার অনেক বেশি।
আবেদন করতে যা লাগবে: উচ্চমাধ্যমিক সম্পন্ন করার পরই আবেদন করা যায়। কিন্তু এর আগে প্রি-মেডিকেল কোর্স করতে হবে।
টিউশন ফি: বছরে সাড়ে ৩ লাখ থেকে ৫ লাখ টাকা। এখানে প্রি-মেডিকেল কোর্স করার কারণে এমবিবিএস করতে অতিরিক্ত সময় লাগে।
চীন: বাংলাদেশি শিক্ষার্থীরা চিকিৎসাবিদ্যায় পড়ার জন্য চীনকে প্রধান্য দেয়। এখানকার টিউশন ফি অন্য দেশের তুলনায় কম। তা ছাড়া বিদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এখানে পড়াশোনার মানও অনেক ভালো। এখানকার ডিগ্রির চাহিদা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনেসকো, বিএমডিসির কাছে অনেক বেশি। চীনের হাসপাতাল বা ক্লিনিকে কর্মসংস্থানের ভালো সুযোগও রয়েছে।
আবেদন করতে যা লাগবে: এখানে আবেদনের জন্য বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি পাস হতে হবে। পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে। প্রার্থীদের ১৭ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। কিছু কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস বা টোয়েফল স্কোরের প্রয়োজন হতে পারে।
টিউশন ফি: বছরে সাড়ে ৩ লাখ থেকে সাড়ে ৪ লাখ টাকা। তবে এখানে আসার আগে মান্দারিন ভাষা শিখতে হবে। মেডিকেলের কোর্সগুলো ইংরেজিতে হলেও ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য মান্দারিন ভাষা জানা জরুরি।
রাশিয়া: ইউরোপীয় অন্য দেশগুলোর তুলনায় রাশিয়ার টিউশন ফি বেশ কম। এখানে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণার জন্যও উৎসাহ দেওয়া হয়।
আবেদন করতে যা লাগবে: এখানে আবেদন প্রক্রিয়া চীনের মতোই। তবে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে।
টিউশন ফি: বছরে সাড়ে ৪ লাখ থেকে ৫ লাখ টাকা। এখানে পড়তে চাইলে রাশিয়ান ভাষা জানতে হবে। রাশিয়ার আবহাওয়া বাংলাদেশের তুলনায় অনেক বৈরী। বিষয়টি বিবেচনায় রাখতে হবে।
কাজাখস্তান: এখানে চিকিৎসাবিদ্যার পড়াশোনা উন্নত। এখানে কোর্সগুলো ইংরেজি ভাষায় পড়ানো হয়। প্রতিটি ক্লাসে শিক্ষার্থীসংখ্যা কম থাকায় লেখাপড়ার মান খুব ভালো। এখানে আবেদনের যোগ্যতা রাশিয়ার মতো।
টিউশন ফি: বছরে সাড়ে ৩ থেকে ৬ লাখ টাকা। কাজাখস্তানে ক্লাসে ইংরেজিতে কথা বলতে পারলেও ক্লাসের বাইরে রাশিয়ান বা কাজাখ ভাষায় কথা বলতে হয়। তাই এ দুটি ভাষার যেকোনো একটি জানতে হবে। এখানকার শীতও রাশিয়ার মতো তীব্র।
যে বিষয়গুলো জানা জরুরী
* বিদেশে এমবিবিএস কোর্সে পড়তে চাইলে বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে।
* বিএমডিসি অফিস থেকে বিদেশে পড়ার বৈধ সনদ বা এলিজিবিলিটি সার্টিফিকেট নিতে হবে।
* যে দেশে পড়তে যাচ্ছেন বা যে মেডিকেল কলেজে পড়তে যাচ্ছেন, সেই মেডিকেল কলেজ বিএমডিসির অনুমোদন আছে কি না, সেটা জেনে নিতে হবে। বিস্তারিত তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। কিছু মেডিকেল কলেজে আবেদনের জন্য একটি প্রবেশিকা পরীক্ষা দিতে হতে পারে।
যে দেশেই এমবিবিএস পড়তে যান, প্রথমে সেই দেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় বা কলেজগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত কি না, জেনে নিন। দেখার জন্য এ সাইটে গিয়ে Country > MedicalSchoolName বসিয়ে খোঁজ করলে বিস্তারিত চলে আসবে। এখানে স্কুল ডিটেইল এবং প্রোগ্রাম ডিটেইল অংশে খোঁজ করলে প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। তবে মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো ইসিএফএমজি কর্তৃক নিবন্ধিত কি না, সেটা দেখে নিতে হবে।
যুক্তরাষ্ট্রে প্র্যাকটিস করতে চাইলে অবশ্যই ইউনাইটেড স্টেটস মেডিকেল লাইসেন্সিং এক্সামিনেশন (ইউএসএমএলই) দিতে হবে। সে ক্ষেত্রে যে কলেজে পড়বেন, তা ডব্লুউএফএমই কর্তৃক অনুমোদিত কি না, সেটা দেখতে হবে। সে জন্য এই লিংকে প্রবেশ করুন বাইরে থেকে এমবিবিএস সম্পন্ন করার পর বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কোয়ালিফাইং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
উত্তীর্ণ হলে দেশে এক বছরের ইন্টার্নশিপ করার সুযোগ মিলবে। এরপরেই সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতাল অথবা ক্লিনিকে চাকরি করা অথবা বিসিএস পরীক্ষায় নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ মিলবে। সূত্র: বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের ওয়েবসাইট
তারিক/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি













