ট্রাইব্যুনালের রায় খতিয়ে দেখা হবে, অনিয়ম পেলে আইনি ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষিত রায়গুলো পর্যালোচনা করে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ইতোমধ্যে নিষ্পত্তি হওয়া সব মামলার নথি এখনও পুরোপুরি পর্যালোচনা করা হয়নি, তবে ধাপে ধাপে প্রতিটি ফাইল খতিয়ে দেখা হবে। প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মঙ্গলবার চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তাকে জানতে চাওয়া হয়, যেসব মামলার রায় ইতোমধ্যে হয়েছে, সেগুলো পুনর্বিচারের আওতায় আনার সুযোগ আছে কি না। জবাবে তিনি বলেন, বিষয়টি গভীরভাবে যাচাই-বাছাই করে আইনের আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে।
বর্তমান পরিস্থিতি তুলে ধরে আমিনুল ইসলাম জানান, ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ২৪টি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল হয়েছে এবং এর মধ্যে ২১টি মামলার বিচার কার্যক্রম চলমান। তিনি বলেন, এসব মামলার বিষয়বস্তু ব্যক্তিগতভাবে এখনও তিনি পুরোপুরি পর্যালোচনা করেননি। তদন্ত সঠিকভাবে হয়েছে কি না এবং চার্জ গঠন যথাযথ হয়েছে কি না—সবকিছু যাচাই করবেন। যদি কোথাও তদন্তে ঘাটতি বা ত্রুটি চোখে পড়ে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে তার বিশ্বাস, অধিকাংশ কাজ যথাযথভাবেই সম্পন্ন হয়েছে।
সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটরের নেতৃত্বাধীন টিমের কাজ সম্পর্কে তিনি বলেন, ইতোমধ্যে ২৪টি মামলার অভিযোগপত্র জমা পড়া এবং ২১টির বিচার চলমান থাকা একটি উল্লেখযোগ্য অগ্রগতি। আরও বেশ কিছু মামলা তদন্তাধীন রয়েছে এবং সংশ্লিষ্টরা কাজ চালিয়ে যাচ্ছেন। কাজের মধ্যে ভুলত্রুটি থাকলে তা দেখা হবে, তবে একেবারে কাজ হয়নি—এমন মন্তব্য করা ন্যায়সঙ্গত হবে না বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ট্রাইব্যুনালের কার্যক্রম আইনসম্মত, গতিশীল ও স্বচ্ছভাবে পরিচালনা করাই তাদের লক্ষ্য। জুলাই বিপ্লবের প্রত্যাশা অনুযায়ী মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে প্রসিকিউশন টিম ইতোমধ্যে আলোচনা করেছে। খুব শিগগিরই বিচার প্রক্রিয়া আরও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
প্রসিকিউটর তামিমের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে চিফ প্রসিকিউর বলেন, অভিযোগগুলো তদন্ত করে দেখা হবে। প্রসিকিউশনের কোনো সদস্য দুর্নীতিতে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, ট্রাইব্যুনালকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার প্রক্রিয়ার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই তাদের অঙ্গীকার।
সিরাজ/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা








.jpg&w=50&h=35)




