ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকের ভবিষ্যত নিয়ে বড় ইঙ্গিত

২০২৬ ফেব্রুয়ারি ২৪ ১৯:৪৭:০৪
স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকের ভবিষ্যত নিয়ে বড় ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংসদে নেওয়া হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, সেসব স্থানে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। তিনি আরও ইঙ্গিত দেন যে, ঢাকার দুই সিটি করপোরেশনে আগে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনের পুরো প্রক্রিয়া শেষ করতে কত সময় লাগবে- এ বিষয়ে তিনি বলেন, “এটি একটি চলমান প্রক্রিয়া। ইউনিয়ন, উপজেলা—সবার ক্ষেত্রেই মেয়াদ শেষ হলে নিয়ম অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।”

দলীয় প্রতীকে নির্বাচন হবে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, “এ বিষয়ে আমার ব্যক্তিগত মতামতের কোনো সুযোগ নেই। আমাদের দলীয় সিদ্ধান্ত রয়েছে। বিষয়টি সংসদের প্রথম অধিবেশনেই নির্ধারিত হবে।” আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে, তখনই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

সিটি করপোরেশনগুলোতে সরকারি কর্মকর্তার পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, “রাজনৈতিক ব্যক্তিরা দায়িত্ব পালন করলে জনগণ আরও ভালো সেবা পাবে। জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতেই তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।”

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “অকার্যকর স্থানীয় সরকারকে সচল করতেই এই পরিবর্তন আনা হয়েছে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে