দুই হাজার কোটি টাকা ঋণ নিয়ে ‘হলিডে ইন’র মালিক পলাতক
নিজস্ব প্রতিবেদক: আলম আহমেদ বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা। তিনি সরকারি-বেসরকারি অর্ধডজন ব্যাংক থেকে প্রায় ২ হাজার কোটি টাকার ঋণ নিয়েছেন। এর বড় একটি অংশ দিয়ে রাজধানীর তেজগাঁওয়ে গড়ে তুলেছেন পাঁচ তারকা হোটেল, যেটি ‘হলিডে ইন’ নামে পরিচিত।
গত ০৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের পর এর আলম আহমেদও দেশ ছেড়ে পালিয়ে যান। ফলে বন্ধ হওয়ার পথে রয়েছে হলিডে ইন। এছাড়া আলম আহমেদ আগে থেকেই খেলাপি হওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছে ব্যাংক ঋণ আদায়ও।
আলম আহমেদের মালিকানাধীন হাবিব হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে ব্যাংকের ঋণ রয়েছে ১ হাজার ৪০০ কোটি টাকা। এছাড়া মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেডের নামে ৪৮৩ কোটি ও ব্যক্তিগত ঋণ রয়েছে ১৫৪ কোটি টাকার।
জানা গেছে, জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে রাষ্ট্রায়াত্ত জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক ও বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ আরো কয়েকটি ব্যাংক থেকে এসব ঋণ নিয়েছেন তিনি। কৃষক লীগের এ নেতা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় ঋণ আদায়ে দুশ্চিন্তায় পড়েছে ব্যাংকগুলো।
সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ব্যাংক থেকে ঋণ বের করার ক্ষেত্রে আলম আহমেদ রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন। কিছু ক্ষেত্রে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যোগসাজশও ছিল। জনতা ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নেয়ার ক্ষেত্রে নিয়েছিলেন জালিয়াতি ও প্রতারণার আশ্রয়। ব্যাংক থেকে ঋণ ছাড় করার পর একটি কিস্তিও পরিশোধ করেননি তিনি।
আলম আহমেদ ‘মরিয়ম গ্রুপ’ নামে একটি ব্যবসায়িক গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। গ্রুপটির ওয়েবসাইটের তথ্যমতে, মরিয়ম কনস্ট্রাকশন নামে ঠিকাদারি ও নির্মাণ খাতের একটি কোম্পানি রয়েছে তাদের। আর এনপিএম অ্যাপারেলস লিমিটেড নামে কাপাসিয়ায় একটি গার্মেন্টও রয়েছে আলম আহমেদের। হাবিব হোটেল ইন্টারন্যাশনালকে নিজেদের সেবা খাতের প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেছে মরিয়ম গ্রুপ।
একাধিক সূত্রের তথ্যমতে, ব্যাংক থেকে নেয়া ঋণের একটি অংশ বিদেশে পাচার করেছেন আলম আহমেদ। পাচারকৃত অর্থে যুক্তরাজ্য ও থাইল্যান্ডে বাড়ি-গাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছেন। হাবিব হোটেল ছাড়া দেশে তার কোনো ব্যবসাই সচল নেই।
কৃষক লীগের এ নেতার বিদেশে ব্যবসার ঠিকানা মরিয়ম গ্রুপের ওয়েবসাইটেও উল্লেখ রয়েছে। গ্রুপটির লন্ডন অফিসের ঠিকানা, ‘মরিয়ম বেঙ্গল, ১০, প্রিটোরিয়া রোড, লন্ডন, ই-১১৪বিডি, যুক্তরাজ্য’। আর ব্যাংকক অফিসের ঠিকানা দেয়া হয়েছে, ‘সার্কেল কনডো-২, ৩৬ ওল্ড পেচাবুরি রোড, মাকাসান ব্যাংকক, থাইল্যান্ড’।
হাবিব হোটেলসহ আলম আহমেদের কোম্পানিগুলোকে দেয়া সব ঋণ বিতরণেই অনিয়ম-দুর্নীতির আশ্রয় নিয়েছে ব্যাংকগুলো। এ নিয়ে বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান থেকেই আপত্তি উঠেছে।
এছাড়া, রাজধানীর হাতিরঝিলের পশ্চিম পাশে হাবিব হোটেল নির্মাণের সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ইমারত নির্মাণ আইন, ১৯৫২-এর ৩/১২ ধারাও ভঙ্গ করেছেন আলম আহমেদ।
ন্যাশনাল ব্যাংকের এক কর্মকর্তা বলেন, হাবিব হোটেলসহ মরিয়ম কনস্ট্রাকশনের নামে ব্যাংকটির ঋণ স্থিতি এখন ৪৭৯ কোটি টাকায় উন্নীত হয়েছে। ঋণের পুরো অর্থই অনেক আগে থেকে খেলাপি। এ ঋণের বিপরীতে ব্যাংকের কাছে জামানত থাকা সম্পদের মূল্যমান ২২০ কোটি টাকা। আলম আহমেদের সঙ্গে ব্যাংকের কোনো যোগাযোগ নেই। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ওই কৃষক লীগ নেতা দেশ থেকে পালিয়ে গেছেন বলে শুনেছি।
এদিকে, সরকার পতনের পর ‘হলিডে ইন’-এর ব্যবস্থাপনা ও শৃঙ্খলা ভেঙে পড়েছে। গ্রাহক না থাকায় কর্মকর্তা-কর্মচারীরা যে যার মতো অলস সময় কাটাচ্ছেন। হোটেলের পরিস্থিতি জানতে চাইলে নাম অপ্রকাশিত রাখার শর্তে একজন কর্মচারী বলেন, ‘রুমে অতিথি নেই বললেই চলে। আর রেস্টুরেন্টে খেতে আসেন, এমন গ্রাহকের সংখ্যাও একেবারে নগণ্য। তেমন কোনো কার্যক্রম না থাকায় চুক্তিভিত্তিক কর্মচারীদের এরই মধ্যে ছুটিতে পাঠানো হয়েছে। আবার যারা কাজ করছেন তারাও ঠিকমতো বেতন-ভাতা পাচ্ছেন না।’
হলিডে ইনের মার্কেটিং কমিউনিকেশন ম্যানেজার মানফুজা মাসুদ চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, ‘দেশের কোনো পাঁচ তারকা হোটেলের পরিস্থিতিই এখন ভালো নেই। পরিবর্তিত পরিস্থিতির কারণে বিদেশীরা কম আসছেন। এতে হোটেলে রুমের বরাদ্দ কমেছে। তবে রেস্টুরেন্টসহ আনুষঙ্গিক সেবাগুলো ভালো চলছে। আমাদের কর্মকর্তা-কর্মচারীরাও নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন।’
মামুন/
পাঠকের মতামত:
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- বরিশাল থেকে কলকাতা, এখনো নানকের কাছে যেভাবে যায় কোটি টাকা
- পত্রিকার জন্য এত টাকা কোথায় পেলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
- অতঃপর বাংলাদেশের জন্য দুশ্চিন্তার দরজা খুলেছে
- একে অপরের শক্তি থেকে শিক্ষা নিতে পারে ভারত-চীন
- বিশ্বনেতাদের খাবার তালিকায়ও ভারতের চমক
- ২৬০০ দিল্লি-প্রশিক্ষিত আমলার ওপর গোয়েন্দা নজরদারি!
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা! কারা পাবেন বাংলাদেশ ব্যাংকের নতুন সুবিধা
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- প্রবাসীদের জন্য আজকের মুদ্রা বিনিময় হার
- এবার ভারতকে একহাত নিলেন স্পিকার
- ওরিয়ন ইনফিউশন: ‘অদৃশ্য’ চাপে নিঃস্ব বিনিয়োগকারীরা
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতের বড় ধাক্কা
- বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
- ৫ দেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের জবাব
- ধ্রুব রাঠি ইস্যুতে পুলিশের তদন্তে নতুন পদক্ষেপ
- শেয়ারবাজার যত শক্তিশালী, অর্থনীতি তত গতিশীল: সিএসই এমডি
- ‘একটা কেন খাওয়া হলো, আরেকটাও খাওয়া উচিত ছিল’
- ঘরের ফ্যানই এবার ঠিক করবে সরকারের ভবিষ্যৎ
- সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
- বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বিএসইসির নতুন উদ্যোগ
- ৫ বছরে ৬ এমডি, ২০ হাজার কোটি টাকার প্রভিশন ঘাটতি
- এক প্রজ্ঞাপন নয়, পে স্কেলে আসছে ৭ SRO! গেজেট নিয়ে নতুন খবর
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
অর্থনীতি এর সর্বশেষ খবর
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর













