×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

২০২৬ অক্টোবর ২৯ ১৯:৪৭:৩৩
এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এসবিএসি ব্যাংক পিএলসি ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ০৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০১ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ২০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৫ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৩ টাকা ২৫ পয়সা। আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৪৮ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৮০ পয়সা।

সাদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে