ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬
Sharenews24

ভারতে পাচারের সময় ৪৪০ কেজি ইলিশ জব্দ

২০২৪ সেপ্টেম্বর ১৩ ১৭:০৬:১৬
ভারতে পাচারের সময় ৪৪০ কেজি ইলিশ জব্দ

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪৪০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণপাড়ার শশীদলের মনোরা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে মাছগুলো জব্দ করা হয়।

শুক্রবার সকালে বিজিবির কুমিল্লা সেক্টরের সুলতানপুর ৬০ ব্যাটালিয়ান থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শশীদল এলাকায় সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালায় বিজিবির সুলতানপুর ৬০ ব্যাটালিয়ানের একটি টহল দল।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ১৭টি বাক্সে থাকা ৪৪০ কেজি ইলিশ ফেলে রেখে চলে যায়। পরে সেগুলো জব্দ করা হয়।

নিয়ম অনুযায়ী ইলিশগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। যার মূল্য ৯ লাখ ৬৮ হাজার টাকা। এসব অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানায় বাহিনীটি।

এর আগে, বুধবার কুমিল্লার বুড়িচং সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৬২০ কেজি ও সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে পাচারের সময় আরও ২৭৫ কেজি ইলিশ জব্দ করা হয়।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে