ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬
Sharenews24

শেখ হাসিনাকে ফেরত পাঠানো প্রশ্নের জবাব দিলো ভারত

২০২৪ সেপ্টেম্বর ১২ ১৪:২১:৪৩
শেখ হাসিনাকে ফেরত পাঠানো প্রশ্নের জবাব দিলো ভারত

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বাংলাদেশে ফিরিয়ে দেয়ার বিষয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদনের চাপে পড়ে নয়, কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের (অন্তর্বর্তী সরকার) সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে নয়াদিল্লি।

দ্য ইকোনমিক টাইমসের খবরে বলা হয়, গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জার্মানির রাজধানী বার্লিনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন।

এস জয়শঙ্কর বলেন, ‘আপনারা জানেন- বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে। আমরা স্পষ্টতই সেই (অন্তর্বতী) সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি। আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এটি করি, গণমাধ্যমে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয়, তার ভিত্তিতে এই যোগাযোগ রক্ষা করা জরুরি নয়।’

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে