ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬
Sharenews24

মুস্তাফা মনোয়ার লাইফ সাপোর্টে

২০২৪ সেপ্টেম্বর ০৯ ০৯:৩১:৪৫
মুস্তাফা মনোয়ার লাইফ সাপোর্টে

নিজস্ব প্রতিবেদক : শারীরিক অবস্থার অবনতি হলে বাংলাদেশের প্রবীণ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় মুস্তাফা মনোয়ারকে গত বুধবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হওয়ায় গত শনিবার বিকেলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার রোববার রাতে গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, মুস্তাফা মনোয়ারের অবস্থা বেশ জটিল। গত মে মাসে ভারত থেকে চিকিৎসার পর তাকে দেশে নিয়ে আসা হয়। এরপর তাকে রেডিয়েশন থেরাপি দেওয়া হয়েছে।

বাংলাদেশের পাপেটম্যান হিসেবেখ্যাত শিল্পী মুস্তাফা মনোয়ার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যানসারে ভুগছেন। মুস্তাফা মনোয়ারের ব্যক্তিগত সহকারী রুবেল মিয়া জানান, বুধবার বিকেলে তিনি বাসায় মাথা ঘুরে পড়ে গেলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে