বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামতে মরিয়া পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক : ঢাকায় কর্মরত পাকিস্তানের সাবেক কূটনীতিক ও রাষ্ট্রদূতরা মিলে পাকিস্তানের সরকারের জন্য একটি কৌশলপত্র প্রস্তুত করেছেন। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের উদ্দেশ্যে এই কৌশলপত্র প্রস্তুত করা হয়েছে।
সম্প্রতি বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোমবার (০২ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পরিচয় গোপনের শর্তে একটি সূত্র এক্সপ্রেস ট্রিবিউনকে জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পরামর্শের জন্য সম্প্রতি ঢাকায় কর্মরত সাবেক হাইকমিশনার ও অন্যান্য অবসরপ্রাপ্ত কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন।
সূত্র জানায়, শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসানের পর বাংলাদেশে রাজনৈতিন পট পরিবর্তনের সুযোগকে কাজে লাগিয়ে দেশটি সম্পর্ক মেরামতের কৌশল খুঁজছে।
এর আগে, গত ৫ আগস্ট সহিংস বিক্ষোভের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এতে তার ১৫ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে।
প্রতিবেদনে বলা হয় , শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামতের সুযোগের ইঙ্গিত দেখছে পাকিস্তান। হাসিনার শাসনকালে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক উত্তেজনাপূর্ণ ছিল। তিনি ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং পাকিস্তান সম্পর্কিত বিষয়গুলোতে প্রায়ই নয়াদিল্লীর সঙ্গে পরামর্শ করতেন। ইসলামাবাদ ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নত করার প্রচেষ্টা চালিয়েছিল।
কিন্তু হাসিনা সেই প্রচেষ্টাগুলোকে প্রত্যাখ্যান করেছিলেন। যদিও তার ক্ষমতা হারানো ভারতকে একটি বড় ধাক্কা দিয়েছে। তবে এটি পাকিস্তানের জন্য বাংলাদেশের সঙ্গে সম্পর্কের মোড় ঘোরানোর একটি সুযোগ।
এই পরিবর্তনের প্রেক্ষাপটে অবসরপ্রাপ্ত কূটনীতিকরা সরকারের কাছে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছেন। প্রধানমন্ত্রীকে হস্তান্তর করা কৌশলপত্রে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্কের রোডম্যাপ উল্লেখ করা হয়েছে।
অবসরপ্রাপ্ত কূটনীতিরা বলছেন, পাকিস্তানের অবশ্যই এই সুযোগটি কাজে লাগাতে হবে, তবে সতর্ক ও চতুর কূটনীতির সঙ্গে। সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ার জন্য একটি শান্ত কৌশল অনুসরণ করা উচিত, যেখানে বাংলাদেশের জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার দিকে মনোযোগ দেওয়া হবে। কিন্তু কোনো পক্ষ অবলম্বন করা যাবে না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে কোনো রকম হস্তক্ষেপের ইঙ্গিত দেয়—এমন প্রকাশ্য পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে বলেও দেশটির সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত শেখ হাসিনাকে পৃষ্ঠপোষকতা করার জন্য চরম মূল্য দিয়েছে। বাংলাদেশের জনগণ হাসিনার ওপর ক্ষুব্ধ ছিল। কারণ তাকে ভারতের পুতুল হিসেবে দেখা হতো।
পাকিস্তানের অবসরপ্রাপ্ত কূটনীতিকরা প্রস্তাব করেছেন, পাকিস্তানকে অবশ্যই বাংলাদেশ সঙ্গে সম্পর্ককে ভারতীয় দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়। ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের প্রকৃতি যেমনই হোক না কেন, পাকিস্তানকে অবশ্যই তার নিজস্ব পথ অনুসরণ করতে হবে।
পর্যবেক্ষকরা মনে করেন যে ভারত ও বাংলাদেশ চার হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত ভাগ করে এবং বর্তমান বৈরিতার পরও উভয় দেশকে কিছু কাজের সম্পর্ক বজায় রাখতে হবে বলে।
একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা প্রস্তাব করেছেন, পাকিস্তান হয়তো বাংলাদেশের জন্য একজন বিশেষ দূত নিয়োগ করতে পারে বা একজন হাইকমিশনার নিয়োগ করতে পারে, যিনি বাংলা ভাষায় দক্ষ।
তিনি প্রশ্ন করেন, ‘অনেক দক্ষ অবসরপ্রাপ্ত পররাষ্ট্র কর্মকর্তা আছেন যারা বাংলা ভাষায় দক্ষ। যদি পাকিস্তান ৭৮ বছর বয়সী মুনির আকরামকে জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করতে পারে, তাহলে কেন আমরা ঢাকায় একজন অভিজ্ঞ কূটনীতিক নিয়োগ করতে পারি না।’
এ ছাড়া একটি ধারণা ছিল, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি হওয়ার কারণে পাকিস্তান ঢাকায় যোগ্যতাসম্পন্ন পররাষ্ট্র কর্মকর্তাদের হাইকমিশনার হিসেবে নিয়োগ বন্ধ করে দিয়েছে।
এ বিষয়ে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বলেন, “এটি পরিবর্তন করা উচিত। আমাদের অবশ্যই ঢাকাকে একটি ‘এ (শ্রেণি)’ স্টেশন হিসেবে বিবেচনা করতে হবে, যার অর্থ হাইকমিশনারের পদটি একজন যোগ্য কূটনীতিককে দিতে হবে।”
এদিকে শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর থেকে পাকিস্তান ও বাংলাদেশ উচ্চ পর্যায়ের যোগাযোগ স্থাপন করেছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শুক্রবার বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন।
এটি ছিল দুই দেশের মধ্যে বহু বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে প্রথম যোগাযোগ। সাম্প্রতিক ওআইসি সম্মেলনের পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্র সচিবরাও বৈঠক করেছেন।
তারিক/
পাঠকের মতামত:
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ













