×
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মেট্রোরেল চালু নিয়ে নতুন যে তথ্য দিলেন উপদেষ্টা

২০২৪ আগস্ট ১৮ ১৬:৪৫:০৯
মেট্রোরেল চালু নিয়ে নতুন যে তথ্য দিলেন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মেট্রোরেল চালু নিয়ে নতুন তথ্য দিয়েছেন। বলেছেন, সাত দিনের মধ্যে মেট্রোরেল চালুর চেষ্টা করা হবে।

রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফাওজুল কবির খান এসব কথা জানান।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, সড়ক জনপথের যেসব প্রতিষ্ঠানে আগুন বা ভাঙচুর হয়েছে, সেগুলো সংস্কার হচ্ছে। আগের মতো সিঙ্গেল সোর্স প্রকিউরমেন্ট হবে না।

তিনি বলেন, ঢাকার প্রধান সড়কগুলোতে গাড়ি থামার জায়গা নেই, সেগুলো দেখতে বলেছি। যেখানে সেখানে গাড়ি থামাতে দেওয়া হবে না।

বাংলাদেশে সড়ক নির্মাণ ব্যয় পৃথিবীর সর্বোচ্চ, এই অপবাদ ঘুচাতে হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, একই ঠিকাদার সব কাজ করবে, সেটা হবে না। যারা ভালো করবে তাদের কাজ দেওয়া হবে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে