ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬
Sharenews24

‘আয়নাঘর’ থেকে ইলিয়াস আলীর ফেরা নিয়ে আলোচনা

২০২৪ আগস্ট ০৮ ০৭:০১:৩১
‘আয়নাঘর’ থেকে ইলিয়াস আলীর ফেরা নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রভাবশালী নেতা সিলেট-২ আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলী ডিজিএফআই’র ‘আয়নাঘর’ থেকে ফিরছেন বলে গুঞ্জন চলছে।

এক যুগেরও বেশি সময় ধরে নিখোঁজ ইলিয়াস আলীর ফেরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ভাইরাল হয়েছে।

ফেসবুকে ইলিয়াস আলীর মুক্তি মিলেছে বলে মঙ্গলবার রাত থেকে স্ট্যাটাস দিচ্ছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এতে অনেকে শুকরিয়া জানিয়েও পোস্ট দিচ্ছেন। সাধারণ মানুষের মুখে মুখেও চলছে তার ফেরা নিয়ে আলোচনা।

এদিকে ইলিয়াস আলীকে ফেরত চেয়ে স্ট্যাটাস দিয়েছেন তার সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।

স্ট্যাটাসে লুনা বলেন, আমার স্বামীকে ফেরত দিন। ‘আয়না ঘর’র অনেকে ফেরত আসছেন। দয়া করে আমার স্বামীকে ফিরিয়ে দিন। আমরা আর কিছুই চাই না।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে গাড়িতে করে নিজের বনানীর বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ইলিয়াস আলী। এই সময় তার সঙ্গে ছিলেন গাড়িচালক আনসার আলী।

রাত ১২টার পর মহাখালী থেকে পরিত্যক্ত অবস্থায় ইলিয়াস আলীর প্রাইভেটকার উদ্ধার করে পুলিশ। কিন্তু ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলীকে আর পাওয়া যায়নি।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে