ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬
Sharenews24

র‌্যাবের নতুন মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান

২০২৪ আগস্ট ০৭ ১১:৩৩:৫০
র‌্যাবের নতুন মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক হিসেবে এ কে এম শহিদুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (০৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালায়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার নিয়োগ পেয়েছেন অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসান।

এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে