ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬
Sharenews24

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা জানালো জাতিসংঘ

২০২৪ আগস্ট ০৬ ১২:০৩:২০
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা জানালো জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক : পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়েছেন সোমবার (০৫ আগস্ট) দুপুরে। জাতিসংঘ জানিয়েছে, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি জাতিসংঘ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

সোমবার জাতিসংঘ এক বিবৃতিতে জানিয়েছে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং একটি অন্তর্বর্তী সরকার গঠনসহ বাংলাদেশের উন্নয়ন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন।

বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘ সবপক্ষকে শান্ত ও সংযমে থাকার জন্য অনুরোধ করেছে এবং একটি শান্তিপূর্ণ সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বের ওপর জোর দিয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের বাংলাদেশের উপমুখপাত্র ফারহান হক বলেন, আমরা শান্ত ও সংযমের আহ্বান জানাচ্ছি এবং শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকারকে সম্মান করার জন্য সব পক্ষকে আহ্বান জানাচ্ছি। ঢাকা এবং বাংলাদেশের অন্যান্য শহরে যারা রাস্তায় বের হচ্ছে তাদের রক্ষা করার জন্য আমরা নিরাপত্তা বাহিনীকে অনুরোধ করছি।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে